অগ্রণী ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদনে একাধিক অসঙ্গতি
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারেতালিকাভুক্ত অগ্রণী ইন্স্যুরেন্স পিএলসির ২০২৫ সালের আর্থিক প্রতিবেদন নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ অসঙ্গতি তুলে ধরেছে নিরীক্ষক। ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত বছরের অডিট রিপোর্টে ‘কোয়ালিফাইড অপিনিয়ন’-এর ভিত্তি এবং ‘এমফ্যাসিস অব ম্যাটার’ অনুচ্ছেদে এসব বিষয় উল্লেখ করা হয়েছে।
নিরীক্ষকের প্রতিবেদনে বলা হয়েছে, কোম্পানির পরিশোধিত মূলধন ৩৬ কোটি ১ লাখ ৮৬ হাজার ৯৮০ টাকা হলেও, নন-লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ক্ষেত্রে স্পন্সর ও পরিচালকদের যৌথভাবে ন্যূনতম ৬০ শতাংশ শেয়ার ধারণ করার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু বর্তমানে অগ্রণী ইন্স্যুরেন্সের ক্ষেত্রে তা মাত্র ২৭ দশমিক ৭৫ শতাংশ, যা নিয়মের সুস্পষ্ট লঙ্ঘন। একইসঙ্গে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ’র নির্দেশনা অনুযায়ী ন্যূনতম ৪০ কোটি টাকা পরিশোধিত মূলধন থাকার কথা থাকলেও কোম্পানির মূলধন এখনও সেই সীমার নিচে রয়েছে।
এছাড়া কোম্পানির সম্পদ ব্যবস্থাপনা নিয়েও গুরুতর পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে। নিরীক্ষক জানিয়েছেন, সম্পত্তি, প্ল্যান্ট ও যন্ত্রপাতির (পিপিই) জন্য কোনো পূর্ণাঙ্গ ফিক্সড অ্যাসেট রেজিস্টার সংরক্ষণ করা হয়নি এবং সম্পদগুলোকে সঠিকভাবে শনাক্তের জন্য ইউনিক কোডও দেওয়া হয়নি। যা আন্তর্জাতিক হিসাবমান (IAS-16) অনুসরণের ক্ষেত্রে ঘাটতির ইঙ্গিত দেয়। যদিও ব্যবস্থাপনা একটি তালিকা সরবরাহ করেছে এবং প্রধান কার্যালয়ে সম্পদের অস্তিত্ব আংশিকভাবে যাচাই করা সম্ভব হয়েছে।
অন্যদিকে ‘এমফ্যাসিস অব ম্যাটার’ অংশে নিরীক্ষক উল্লেখ করেন, ২০২৪ সালের জন্য ঘোষিত স্টক ডিভিডেন্ডের মাধ্যমে কোম্পানির পরিশোধিত মূলধন প্রায় ২ কোটি ৩৮ লাখ টাকা বাড়িয়ে ৩৬ কোটি টাকার বেশি করা হয়েছে। এ সংক্রান্ত প্রয়োজনীয় নথি রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ (RJSC)-এ জমা দেওয়া হলেও এখনো শিডিউল-১০ ও ফর্ম-১২ এর অনুমোদন পাওয়া যায়নি। তবে এই বিষয়ে নিরীক্ষা মতামতে কোনো পরিবর্তন আনা হয়নি।
এছাড়া সহযোগী প্রতিষ্ঠান অগ্রণী ইন্স্যুরেন্স সিকিউরিটিজ লিমিটেডের আর্থিক বিবরণীতেও একটি সংশোধনের বিষয় তুলে ধরা হয়েছে। ২০২১ সালে ১ কোটি টাকার একটি ব্যয় ভুলভাবে রাজস্ব ব্যয় হিসেবে দেখানো হয়েছিল, যা পরে মূলধনী ব্যয় হিসেবে পুনর্বিন্যাস করা হয়েছে। আন্তর্জাতিক হিসাবমান (IAS-8) অনুসরণ করে এই সংশোধন করা হয়েছে এবং এর ফলে পূর্ববর্তী আর্থিক তথ্য, নিট সম্পদ মূল্য (NAV), শেয়ারপ্রতি আয় (EPS)সহ বিভিন্ন সূচকে সমন্বয় আনা হয়েছে।
সামগ্রিকভাবে নিরীক্ষকের এই পর্যবেক্ষণগুলো কোম্পানির আর্থিক কাঠামো, নিয়ন্ত্রক অনুবর্তিতা এবং অভ্যন্তরীণ ব্যবস্থাপনায় উন্নতির প্রয়োজনীয়তার ইঙ্গিত দেয় বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
এসএ খান/
পাঠকের মতামত:
- নিজের অস্ত্রের গুলিতে পুলিশ সদস্যের আত্মহত্যা
- তারেক রহমানকে নিয়ে বিতর্কিত বক্তব্য—ব্যাখ্যায় যা বললেন রাশেদ
- গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ওবামার প্রচারণা
- আরও ৬ জেলায় চালু ‘ফুয়েল পাস’
- দেয়াল লেখা নিয়ে বিতর্ক—সিসিটিভিতে নতুন সত্য
- ফিনল্যান্ডে নাগরিকত্ব পেতে নতুন শর্ত
- আবারও আটকালো ‘বাংলার জয়যাত্রা’—হরমুজ পাড়ি ব্যর্থ
- ‘জামায়াত ভদ্রলোকের দল’—স্পিকারের মন্তব্য
- ৪৫ মিনিট তাণ্ডব—অবশেষে এলাকাবাসীর হস্তক্ষেপ
- এনসিপিতে যোগ দেওয়া নিয়ে যা বললেন রুমিন ফারহানা
- স্বর্ণ কিনতে গেলে ধাক্কা! নতুন দাম ঘোষণা
- খালেদা জিয়ার গৃহপরিচারিকার স্বজনকে দেখতে ঢামেকে স্বাস্থ্যমন্ত্রী
- আকাশ ঢেকে ফেলল মৌমাছি—ইসরায়েলের শহরে আতঙ্ক
- হাসিনা আমলের কাজ চালিয়ে যাওয়ার পক্ষে মাহফুজ আলম
- এনসিপি-জাগপাসহ যাদের মনোনয়ন দিচ্ছে জামায়াত
- অবশেষে সুখবর; দ্বিগুণ বৃত্তি ঘোষণা
- ছক্কা হাঁকাতে গিয়ে হার বাংলাদেশের
- বরিশালে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল
- জামায়াতের নারী আসনে চূড়ান্ত প্রার্থী তালিকা
- কোষ্ঠকাঠিন্যে সহজ সমাধান জানালেন তাসনিম জারা
- ‘জ্বালানিমন্ত্রী এমনভাবে বিবৃতি দেন যেন তেলের ওপর দেশ ভাসছে’
- টকশো ও সোশ্যাল মিডিয়া সম্পর্কে সতর্ক করলেন ফখরুল
- বিএনপি মহাসচিব পদে পরিবর্তন: অবসরে যাচ্ছেন মির্জা ফখরুল
- এসএসসি পরীক্ষা নিয়ে গুজব, যা বলছে শিক্ষা মন্ত্রণালয়
- তিন ইস্যুতে ট্রাম্পের ওপর সৌদি আরবের ব্যাপক চাপ
- বিনিয়োগকারীদের ঝুঁকিতে ফেলেছে স্বল্প মূলধনীর শেয়ার
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দরপতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- জ্বালানি তেল নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী
- দেড় মাসেই টাকার বড় ধাক্কা! ডলার আরও শক্তিশালী
- মা-বাবার ভালোবাসা পেতে কবিরাজকে ‘৬৬ লাখ’ টাকা দিলো কিশোরী
- পিএইচডি করেও পিএস! তীব্র সমালোচনায় ঢাবি শিক্ষক
- বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মারা গেছেন
- ৫ ইউনিয়ন নিয়ে গড়ছে নতুন উপজেলা
- “চারপাশে কেউ সত্য বলছে না”—প্রধানমন্ত্রীকে সতর্কবার্তা
- ছুটির খবরে সুখবর! বাড়ল বাৎসরিক ছুটি
- ফোন ধরেন না, উল্টো ব্লক! আমিনুল-তামিম দ্বন্দ্বে চাঞ্চল্য
- নতুন দুই দিবস পালনের সিদ্ধান্ত সরকারের
- কেন অফিস সহায়ককে পুলিশে দিলেন অ্যাটর্নি জেনারেল
- ইরানের পারমাণবিক অস্ত্র নিয়ে ট্রাম্পের বিস্ফোরক দাবি
- বিমা খাতে ইতিবাচক উন্নতি: বাড়ছে বিমাদাবি পরিশোধের হার
- এপ্রিল মাসেও ডিএসই সূচকে শূন্য সংযোজন
- হজ ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা
- অস্ট্রেলিয়ায় বাংলাদেশি আশ্রয়প্রার্থীদের জন্য বড় ধাক্কা
- সরকারি প্ল্যাটফর্মেই বড় সাইবার হামলা
- বিএনপি নেতার মামলায় চিন্ময়ের জামিন মঞ্জুর
- হজের নামে ৮ কোটি টাকার সফর!
- কুমিরের মুখে পড়া কুকুর নিয়ে যা জানালো তদন্ত
- এসএসসিতে বহিষ্কারের ৮ কারণ জানুন
- একীভূত পাঁচ ব্যাংক ফিরছে আগের মালিকদের হাতে
- হরমুজে আটকে থাকা বাংলাদেশি জাহাজ নিয়ে বড় ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৪ কোম্পানি
- ইস্টার্ন ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৫ কোম্পানি
- ১৪ এপ্রিল থেকেই শুরু—টানা ৫ দিনের ছুটির সুযোগ!
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৬ কোম্পানি
- শেয়ারবাজার চাঙা করতে নীতিসহায়তার আশ্বাস
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- খাদের কিনারা থেকে প্রত্যাবর্তনের পথে পিপলস লিজিং
- ডিভিডেন্ড ঘোষণা করবে দুই কোম্পানি
- মিউচ্যুয়াল ফান্ডে স্বচ্ছতা ফেরাতে বিএসইসির নতুন উদ্যোগ
- এডিবির সহায়তায় শেয়ারবাজারে বড় সংস্কারের পথে বিএসইসি
- ব্যাংক সুদের হার নির্ধারণে বড় পরিবর্তন
- সপ্তাহজুড়ে চার কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা









.jpg&w=50&h=35)
