বিশ্ববাজারে আগুন, দেশের অর্থনীতিতে বড় ধাক্কা
নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানি তেল, গ্যাস ও সারের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর ফলে এসব পণ্য আমদানিতে আগামী চার মাসে প্রায় ৩০০ কোটি মার্কিন ডলারের অতিরিক্ত প্রয়োজন দেখা দিয়েছে। এই চাপ সামাল দিতে সরকার ৩০০ কোটি ডলার (প্রায় ৩৭ হাজার কোটি টাকা) ঋণ সংগ্রহের উদ্যোগ নিয়েছে।
ঋণ পাওয়া সম্ভব কি না, তা যাচাই করতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)-কে চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের সামষ্টিক অর্থনীতি শাখা। চিঠির সঙ্গে একটি অবস্থানপত্রও পাঠানো হয়েছে, যেখানে যুদ্ধের প্রভাবে বাংলাদেশের অর্থনীতিতে সৃষ্ট চাপের তথ্য-উপাত্ত তুলে ধরা হয়েছে।
অবস্থানপত্রে বলা হয়েছে, প্রস্তাবিত ঋণ তিনভাবে সহায়তা করবে— বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধরে রাখা, জ্বালানি ও সার আমদানি নিশ্চিত করা এবং জ্বালানি তেল, গ্যাস ও সারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে সহায়তা করা।
অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে দেশের বৈদেশিক লেনদেনের ভারসাম্য চাপের মুখে পড়েছে। এ পরিস্থিতিতে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে জরুরি ঋণ সহায়তা প্রয়োজন।
এ বিষয়ে এখনো অর্থ মন্ত্রণালয় বা ইআরডির শীর্ষ পর্যায়ের কোনো মন্তব্য পাওয়া যায়নি। কারণ অর্থমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বর্তমানে ওয়াশিংটনে অনুষ্ঠিত বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর বসন্তকালীন সভায় অংশ নিচ্ছেন।
সূত্র জানায়, বাংলাদেশ বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা— বিশ্বব্যাংক, আইএমএফ, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের (এআইআইবি) সঙ্গে ঋণ সহায়তা নিয়ে আলোচনা শুরু করেছে।
তবে অতীতে নেওয়া বাজেট সহায়তার ক্ষেত্রে সংস্কার শর্ত থাকায় নতুন ঋণ পেতে আবারও নীতিগত সংস্কারের চাপ আসতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর মতো সংস্থাগুলো সাধারণত সার্বজনীন ভর্তুকির বিরোধী। তাই সরকার জানিয়েছে, এ ধরনের ভর্তুকি হবে স্বল্পমেয়াদি ও নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক।বাংলাদেশের মোট বৈদেশিক ঋণের স্থিতি ২০২৫ সালের ডিসেম্বরে দাঁড়িয়েছে ১১৩.৫১ বিলিয়ন ডলার, যা প্রায় ১৩ লাখ ৯৬ হাজার কোটি টাকা।
বিশ্বব্যাংকের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, বৈশ্বিক পরিস্থিতিতে উন্নয়ন সহযোগীদের কাছে বাজেট সহায়তা চাওয়া অস্বাভাবিক নয়। তবে তারা সরকারের নীতি ও জ্বালানি দামের সমন্বয় নিয়ে প্রশ্ন তুলতে পারে।
ওমর আলী/
পাঠকের মতামত:
- জ্বালানি তেল নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী
- দেড় মাসেই টাকার বড় ধাক্কা! ডলার আরও শক্তিশালী
- মা-বাবার ভালোবাসা পেতে কবিরাজকে ‘৬৬ লাখ’ টাকা দিলো কিশোরী
- পিএইচডি করেও পিএস! তীব্র সমালোচনায় ঢাবি শিক্ষক
- বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মারা গেছেন
- ৫ ইউনিয়ন নিয়ে গড়ছে নতুন উপজেলা
- “চারপাশে কেউ সত্য বলছে না”—প্রধানমন্ত্রীকে সতর্কবার্তা
- ছুটির খবরে সুখবর! বাড়ল বাৎসরিক ছুটি
- ফোন ধরেন না, উল্টো ব্লক! আমিনুল-তামিম দ্বন্দ্বে চাঞ্চল্য
- নতুন দুই দিবস পালনের সিদ্ধান্ত সরকারের
- কেন অফিস সহায়ককে পুলিশে দিলেন অ্যাটর্নি জেনারেল
- ইরানের পারমাণবিক অস্ত্র নিয়ে ট্রাম্পের বিস্ফোরক দাবি
- বিমা খাতে ইতিবাচক উন্নতি: বাড়ছে বিমাদাবি পরিশোধের হার
- এপ্রিল মাসেও ডিএসই সূচকে শূন্য সংযোজন
- হজ ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা
- অস্ট্রেলিয়ায় বাংলাদেশি আশ্রয়প্রার্থীদের জন্য বড় ধাক্কা
- সরকারি প্ল্যাটফর্মেই বড় সাইবার হামলা
- বিএনপি নেতার মামলায় চিন্ময়ের জামিন মঞ্জুর
- হজের নামে ৮ কোটি টাকার সফর!
- কুমিরের মুখে পড়া কুকুর নিয়ে যা জানালো তদন্ত
- এসএসসিতে বহিষ্কারের ৮ কারণ জানুন
- চৈত্র পেরিয়ে বৈশাখেই হাঁসফাঁস! গরম নিয়ে নতুন আপডেট
- ৫ কোটি ডলার কিনে বাজারে নতুন বার্তা দিল কেন্দ্রীয় ব্যাংক
- স্বাধীনতা পুরস্কার পেলেন ২০ জন—চমকপ্রদ তালিকা প্রকাশ
- শেয়ারবাজার উন্নয়নে বিএসইসিতে উচ্চপর্যায়ের আলোচনা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৬ কোম্পানি
- ‘তুমি সব বোঝো মানি, যতটুকু বোঝো না ততটুকুই আমি’
- কর ব্যবস্থায় বড় পরিবর্তন আসছে
- ‘আমার ডাকে ৮০ শতাংশ মানুষ রাস্তায় নামবে’
- যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় নতুন মোড়, জানালো পাকিস্তান
- তিন ব্রোকারেজ হাউজে অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- কমলো তেলের দাম, চাঙা এশিয়ার শেয়ারবাজার
- ১৬ এপ্রিল ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- যুদ্ধ প্রভাবের ছায়ায় বাজার, সূচকে মিশ্র প্রবণতা
- ১৬ এপ্রিল লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ এপ্রিল দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ এপ্রিল দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মরিচা নয়, আসল ভয় অন্য কিছু! জানুন টিটেনাসের কারণ
- স্পট মার্কেটে যাচ্ছে দুই কোম্পানি
- সংসদে সরকারি চাকরি নিয়ে বড় আপডেট
- অগ্রণী ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদনে একাধিক অসঙ্গতি
- মার্জিন অ্যাকাউন্টধারীদের তথ্য তলব, ফান্ড লিকুইডেশন প্রক্রিয়া শুরু
- প্রায় ৬ কোটি শেয়ার হস্তান্তরের ঘোষণা
- লঞ্চে ৮ মাসের শিশুকে ফেলে উধাও ‘বাবা’! এরপর যা হলো
- মাস্টার্স করতে চান ফ্রি? নেদারল্যান্ডসে স্কলারশিপ ঘোষণা
- যু/দ্ধের পর নতুন মোড়, জাহাজ চলাচলে বড় সুখবর
- অলটেক্সের এজিএমের নতুন তারিখ ঘোষণা
- সমকামী পরিচয় ব্যবহার করে আশ্রয়—অনুসন্ধানে চাঞ্চল্য
- “আমি ভিক্ষা চাই” সংসদে হাসনাত আবদুল্লাহ
- মির্জা আব্বাসের চিকিৎসার নতুন আপডেট
- জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিতে পারেন রুমিন ফারহানা
- একীভূত পাঁচ ব্যাংক ফিরছে আগের মালিকদের হাতে
- হরমুজে আটকে থাকা বাংলাদেশি জাহাজ নিয়ে বড় ঘোষণা
- চুল কাটার নির্দিষ্ট নিয়ম নির্ধারণ করে নোটিশ জারি
- সংসদে শেয়ারবাজারে বড় পরিবর্তনের ঘোষণা অর্থমন্ত্রীর
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৫ কোম্পানি
- ইস্টার্ন ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
- ১৪ এপ্রিল থেকেই শুরু—টানা ৫ দিনের ছুটির সুযোগ!
- শেয়ারবাজার চাঙা করতে নীতিসহায়তার আশ্বাস
- শেয়ারবাজারে চীন-বাংলাদেশ বাণিজ্যে নতুন সম্ভাবনার দ্বার
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- খাদের কিনারা থেকে প্রত্যাবর্তনের পথে পিপলস লিজিং
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৬ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করবে দুই কোম্পানি













