ঢাকা, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
Sharenews24

শান্তি আলোচনা নিয়ে মুখ খুললেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী

২০২৬ এপ্রিল ১২ ১৭:২২:৫৮
শান্তি আলোচনা নিয়ে মুখ খুললেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানের ইসলামাবাদ-এ অনুষ্ঠিত ইরান–যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা ফলপ্রসূ না হওয়ায় উভয় পক্ষকে নতুন করে সমাধানের পথ খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।বিবিসি-র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জানা যায়, ওমানের সুলতানের সঙ্গে আলাপচারিতায় স্টারমার বলেন, চলমান পরিস্থিতিতে যুদ্ধবিরতি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, এখন পর্যন্ত সব পক্ষই সংঘাত আরও বিস্তৃত হওয়ার ঝুঁকি এড়িয়ে চলেছে।

এদিকে যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ইরান সংঘাত নিরসনে প্রাথমিক আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হওয়া ‘হতাশাজনক’।

তবে তিনি এই সংঘাতে সরাসরি অংশ না নেওয়ার যুক্তরাজ্যের সিদ্ধান্তকে সমর্থন করেন।

বিশ্লেষকদের মতে, ইরান–যুক্তরাষ্ট্র সম্পর্কের টানাপোড়েন নিরসনে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত রাখা জরুরি। আন্তর্জাতিক মহল এখন নতুন করে কার্যকর সংলাপের অপেক্ষায় রয়েছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে