ঢাকা, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
Sharenews24

নির্বাচনের আগে আ.লীগ-বিএনপির ‘গোপন চুক্তি’!

২০২৬ এপ্রিল ১২ ১৫:০০:২৭
নির্বাচনের আগে আ.লীগ-বিএনপির ‘গোপন চুক্তি’!

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম দাবি করেছেন, নির্বাচনের আগে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে একটি অলিখিত সমঝোতা ছিল।

রোববার (১২ এপ্রিল) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন-এ ১১ দল আয়োজিত জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, আওয়ামী লীগের ভোটের মাধ্যমেই বিএনপি ক্ষমতায় এসেছে। তিনি দাবি করেন, এ বিষয়ে আওয়ামী লীগের বিভিন্ন নেতা-কর্মী, এমনকি শেখ হাসিনা বিদেশে অবস্থান করে ইঙ্গিত দিয়েছেন।

তার অভিযোগ, জুলাই আন্দোলনে হামলা ও হত্যার ঘটনায় জড়িত অনেক আসামি বর্তমানে জামিনে মুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে এবং শহীদ পরিবার ও আন্দোলনকারীদের হুমকি দিচ্ছে।

বিএনপির উদ্দেশে তিনি বলেন, যদি দলটি বিরোধী শক্তিকে দমন করে সংসদীয় স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার পথে হাঁটে, তবে তার ফল তাদের নিজেদের জন্যই বিপজ্জনক হবে।

সারজিস আলম আরও বলেন, জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও আহতদের কোনো রাজনৈতিক দলের ব্যানারে বিভক্ত করা উচিত নয়। তিনি তাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সারজিস আলম শহীদ পরিবার ও আহতদের উদ্দেশে বলেন, কোনো প্রলোভনে বিভক্ত না হয়ে তাদের লক্ষ্য ও আকাঙ্ক্ষার পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি সতর্ক করে বলেন, এই আকাঙ্ক্ষা ক্ষতিগ্রস্ত হলে দেশও ক্ষতিগ্রস্ত হবে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে