ঢাকা, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
Sharenews24

বাজারে স্বর্ণ-রুপার নতুন দাম ঘোষণা

২০২৬ এপ্রিল ১২ ১২:০৭:১৮
বাজারে স্বর্ণ-রুপার নতুন দাম ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে স্বর্ণ ও রুপার দাম নতুন করে সমন্বয় করা হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার মূল্য কমে যাওয়ায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন দর নির্ধারণ করেছে, যা বৃহস্পতিবার (৯ এপ্রিল) থেকে কার্যকর হয়েছে।

সর্বশেষ দর অনুযায়ী ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা।

অন্যান্য ক্যারেটের স্বর্ণের দাম হলো—

২১ ক্যারেট: ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা

১৮ ক্যারেট: ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা

সনাতন পদ্ধতি: ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকা

রুপার বাজারেও নতুন দর কার্যকর হয়েছে। বর্তমানে প্রতি ভরি রুপার দাম হলো—

২২ ক্যারেট: ৫ হাজার ৭১৫ টাকা

২১ ক্যারেট: ৫ হাজার ৪২৪ টাকা

১৮ ক্যারেট: ৪ হাজার ৬৬৬ টাকা

সনাতন পদ্ধতি: ৩ হাজার ৪৯৯ টাকা

এর আগে গত ৮ এপ্রিল স্বর্ণের দাম একলাফে ৬ হাজার ৫৯০ টাকা বৃদ্ধি পেয়েছিল। তবে পরবর্তী দুই দফার সমন্বয়ে এবার দাম কিছুটা কমানো হয়েছে।

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত স্বর্ণের দাম মোট ৫৪ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৩১ বার বেড়েছে এবং ২৩ বার কমেছে। একই সময়ে রুপার দাম ৩৩ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ১৮ বার বেড়েছে এবং ১৫ বার কমেছে।

বাজারে নির্ধারিত দামের সঙ্গে ৫ শতাংশ সরকারি ভ্যাট যোগ হবে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই দাম দেশজুড়ে কার্যকর থাকবে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে