ঢাকা, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
Sharenews24

দেশে আবারও ভূমিকম্প অনুভূত

২০২৬ এপ্রিল ১২ ১১:২৫:১৫
দেশে আবারও ভূমিকম্প অনুভূত

নিজস্ব প্রতিবেদক: সিলেট অঞ্চলে বাংলাদেশ–ভারত সীমান্ত সংলগ্ন এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (১২ এপ্রিল) সকাল ৯টা ২১ মিনিটে এই কম্পন অনুভূত হয় বলে জানা গেছে।

ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (EMSC) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৩। এর উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের শিলচর এলাকায়। কম্পনের প্রভাব সিলেট সীমান্তবর্তী এলাকাতেও অনুভূত হয়।

তবে তাৎক্ষণিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। হঠাৎ কম্পনে সীমান্তবর্তী এলাকার মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এর আগে গত ৭ তারিখেও শিলচর এলাকায় ৪ দশমিক ৯ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। সেদিনও বাংলাদেশের সিলেটসহ সীমান্তবর্তী এলাকায় কম্পন টের পাওয়া যায়।

এদিকে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় একাধিকবার ভূমিকম্প অনুভূত হওয়ায় জনমনে উদ্বেগ দেখা দিয়েছে।

গত ২১ নভেম্বর নরসিংদীর মাধবদী এলাকায় উৎপত্তি হওয়া ৫ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে সারাদেশে কম্পন অনুভূত হয়। ওই ঘটনায় ১০ জন নিহত এবং কয়েকশ মানুষ আহত হন।

বিশেষজ্ঞরা বলছেন, একাধিক ভূমিকম্প অনুভূত হওয়ায় সতর্ক থাকা এবং ভূমিকম্প-সহনশীল অবকাঠামো গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া জরুরি।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে