ঢাকা, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
Sharenews24

স্ত্রীকে নিয়োগ দেয়ায় বরখাস্ত মন্ত্রী

২০২৬ এপ্রিল ১১ ১৯:০০:১৬
স্ত্রীকে নিয়োগ দেয়ায় বরখাস্ত মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: নেপালের শ্রম, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তামন্ত্রী দীপক কুমার শাহকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার দেশটির প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এই সিদ্ধান্ত কার্যকর করেন, দলীয় সুপারিশের ভিত্তিতে।

জানা গেছে, ক্ষমতাসীন রাষ্ট্রীয় স্বাধীনতা পার্টি (আরএসপি) এ বিষয়ে তদন্ত করে মন্ত্রীর বিরুদ্ধে শৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগ তোলে এবং তার বরখাস্তের সুপারিশ করে।

দলটির চেয়ারম্যান রবি লামিছানে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক চিঠিতে উল্লেখ করেন, দলের কেন্দ্রীয় শৃঙ্খলা কমিশনের তদন্তে দীপক কুমার শাহ আচরণবিধি লঙ্ঘনের দায়ে অভিযুক্ত হয়েছেন। অভিযোগ অনুযায়ী, তিনি ক্ষমতার অপব্যবহার করে তার স্ত্রী জুনু শ্রেষ্ঠাকে স্বাস্থ্য বীমা বোর্ডের সদস্য হিসেবে বহাল রাখতে ভূমিকা রাখেন, যদিও ওই পদটি দীর্ঘদিন কার্যত নিষ্ক্রিয় ছিল।

চিঠিতে আরও বলা হয়, এ ধরনের কর্মকাণ্ড দলের নীতি, শৃঙ্খলা ও ভাবমূর্তির পরিপন্থি। তাই দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া জরুরি ছিল।

প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, আরএসপির সুপারিশ গ্রহণ করে মন্ত্রীকে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে স্বাস্থ্য ও জনসংখ্যামন্ত্রী নিশা মেহতাকে বিষয়টি যথাযথভাবে গুরুত্ব না দেওয়ায় সতর্কবার্তা দেওয়া হয়েছে।

সরকারের এই সিদ্ধান্তকে নেপালের রাজনৈতিক অঙ্গনে শৃঙ্খলা ও জবাবদিহিতার একটি কঠোর বার্তা হিসেবে দেখা হচ্ছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে