খাদের কিনারা থেকে প্রত্যাবর্তনের পথে পিপলস লিজিং
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের আর্থিক সংকট কাটিয়ে পুনর্গঠন প্রক্রিয়ার মধ্য দিয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। আদালতের তত্ত্বাবধান, বাংলাদেশ ব্যাংক-এর নজরদারি এবং নতুন ব্যবস্থাপনার উদ্যোগে প্রতিষ্ঠানটি পুনরুজ্জীবনের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। তবে পুরোপুরি ঘুরে দাঁড়াতে সরকারের আর্থিক সহায়তা প্রয়োজন বলে মনে করছে কোম্পানিটি।
সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর নির্দেশনার পরিপ্রেক্ষিতে পাঠানো এক ব্যাখ্যাপত্রে কোম্পানিটি তাদের বর্তমান অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেছে। ব্যবস্থাপনা পরিচালক মো. সাগির হোসেন খান স্বাক্ষরিত ওই চিঠিতে জানানো হয়, ২০২১ সালের ১২ জুলাই হাইকোর্ট বিভাগের নির্দেশনার আলোকে পরিচালনা পর্ষদ পুনর্গঠন, আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ এবং আর্থিক স্থিতিশীলতা ফেরাতে কাজ চলছে।
গত প্রায় পাঁচ বছরে কোম্পানিটি খেলাপি ঋণ থেকে প্রায় ২০০ কোটি টাকা আদায় করতে সক্ষম হয়েছে। একই সময়ে আমানতকারীদের প্রায় ১০০ কোটি টাকা পরিশোধ করা হয়েছে এবং বর্তমানে তৃতীয় ধাপের পরিশোধ কার্যক্রম চলমান রয়েছে।
কোম্পানির মতে, পূর্ববর্তী ব্যবস্থাপনার সময়কার অনিয়ম, দুর্বল করপোরেট গভর্ন্যান্স এবং উচ্চমাত্রার খেলাপি ঋণই তাদের আর্থিক সংকটের মূল কারণ। এ বিষয়ে পরিচালিত ফরেনসিক অডিটে সাবেক পরিচালকদের বিরুদ্ধে উল্লেখযোগ্য দায়ও চিহ্নিত হয়েছে। এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি প্রায় ৭৫০ কোটি টাকার আর্থিক সহায়তার জন্য সরকারের কাছে আবেদন করেছে, যা পেতে বাংলাদেশ ব্যাংক-এর মাধ্যমে অর্থ মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করা হয়েছে।
পুনর্গঠনের অংশ হিসেবে কোম্পানিটি ঋণ পুনঃতফসিল, এককালীন সমঝোতা, আইনি পদক্ষেপের মাধ্যমে ঋণ আদায় এবং ব্যয় সংকোচনের মতো বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এতে পরিচালন ব্যয় কমানোর পাশাপাশি আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা চলছে। আদালতের অনুমতি নিয়ে সীমিত পরিসরে ব্যবসায়িক কার্যক্রমও পুনরায় শুরু করা হয়েছে এবং ইতোমধ্যে প্রায় ২৫ কোটি টাকার সম্পূর্ণ জামানতভিত্তিক ঋণ বিতরণ করা হয়েছে। ভবিষ্যতে এসএমই ও সুরক্ষিত ঋণ কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।
এছাড়া দায়কে ইকুইটিতে রূপান্তর, সাবেক উদ্যোক্তাদের শেয়ার যাচাই এবং অংশীজনদের সঙ্গে সমঝোতার মাধ্যমে দায় পুনর্গঠনের বিষয়গুলোও বিবেচনায় রয়েছে। ২০১৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত বকেয়া সব বার্ষিক সাধারণ সভা (এজিএম) আদালতের অনুমোদনে সম্পন্ন হয়েছে এবং বর্তমানে প্রতিষ্ঠানটি কঠোর নিয়ন্ত্রক তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।
কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. সাগির হোসেন খান জানান, তারা সাবেক চার পরিচালকের কাছে প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকা পাওনা রয়েছে, যা ফরেনসিক অডিটে উঠে এসেছে। আদালতের মাধ্যমে এই অর্থ আদায়ের উদ্যোগ নেওয়া হয়েছে। এই অর্থ উদ্ধার সম্ভব হলে প্রতিষ্ঠানটি দ্রুত ঘুরে দাঁড়াতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বাজার সংশ্লিষ্টদের মতে, ধারাবাহিক পুনর্গঠন কার্যক্রম এবং স্বচ্ছতা নিশ্চিত করা গেলে প্রতিষ্ঠানটি ধীরে ধীরে আস্থা ফিরে পেতে পারে। তবে টেকসইভাবে পুনরুদ্ধার নিশ্চিত করতে আর্থিক সহায়তা, শক্তিশালী ব্যবস্থাপনা এবং কার্যকর তদারকি অপরিহার্য।
সর্বশেষ আর্থিক তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরে কোম্পানিটি কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। ২০১৪ সালে সর্বশেষ ১০ শতাংশ বোনাস ডিভিডেন্ড দেওয়া হয়েছিল। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ১৪ টাকা ৯৫ পয়সা। একই সময়ে ঋণাত্মক শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ২২ পয়সা এবং শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ঋণাত্মক ১৪৯ টাকা ৫০ পয়সা।
২০০৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির বর্তমান ক্যাটাগরি ‘জেড’। মোট পরিশোধিত মূলধন ২৮৫ কোটি ৪৪ লাখ ১০ হাজার টাকা এবং মোট শেয়ার সংখ্যা ২৮ কোটি ৫৪ লাখ ৪০ হাজার ৫৯৭টি। ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত উদ্যোক্তাদের হাতে ১৮.১৫ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৯.২২ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ০.৬৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৭১.৯৮ শতাংশ শেয়ার রয়েছে।
উল্লেখ্য, ‘ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ, ২০২৫’ অনুযায়ী উচ্চ খেলাপি ঋণ, মূলধন ঘাটতি এবং আমানতকারীদের অর্থ ফেরত দিতে ব্যর্থ হওয়ায় দেশের ৯টি দুর্বল আর্থিক প্রতিষ্ঠান অবসায়ন করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক, যার মধ্যে পিপলস লিজিং অন্যতম।
মামুন/
পাঠকের মতামত:
- খাদের কিনারা থেকে প্রত্যাবর্তনের পথে পিপলস লিজিং
- ১৪ এপ্রিল থেকেই শুরু—টানা ৫ দিনের ছুটির সুযোগ!
- বিএনপির মনোনয়ন ফরম নিলেন সেই সিঁথি
- কুরআনে বর্ণিত ২৫ জন নবীর সংক্ষিপ্ত জীবনী
- সর্বোচ্চ ২ বার পরীক্ষা, নতুন নিয়ম আসছে
- পরবর্তী টার্গেটের কথা জানালেন ডোনাল্ড ট্রাম্প
- আমানত সংগ্রহে ব্র্যাক ব্যাংকের নতুন মাইলফলক
- অচেনা জায়গায় ঘুম আসে না? কারণ জানলে অবাক হবেন
- অনশন ভেঙে জুস, ভাইরাল ছবির আসল সত্য বেরিয়ে এলো
- পরীক্ষায় তুমিও ফেল, ৬ মাস পর আমিও ফেল
- সম্পদ ও দায় গ্রহণে সিদ্ধান্ত, আগামীকাল চূড়ান্ত অনুমোদন
- তিন কোম্পানির শেয়ার হোল্ডিং পুনর্বিন্যাস
- খামেনির অবস্থা নিয়ে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য
- এইচএসসি ২০২৬: ঢাকার গুরুত্বপূর্ণ কেন্দ্র বাতিল!
- চলতি সপ্তাহে আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- হঠাৎ অসুস্থ মন্ত্রী—এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হচ্ছে
- চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর
- সপ্তাহজুড়ে ২ কোম্পানির ইপিএস প্রকাশ
- সপ্তাহজুড়ে চার কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- অমিত শাহকে ঘিরে নতুন বিতর্কে শেখ হাসিনা ইস্যু
- আর্জেন্টিনাকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল
- যে কারণে হাসপাতালে মধ্যরাতে যুবদল নেতারা
- প্রধানমন্ত্রীর কাছে সরাসরি আবেদন—“এটা নষ্ট হতে দেবেন না”
- যুক্তরাজ্য-এ বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগের ঘোষণা
- ঢাকার ফিলিং স্টেশনে ফুয়েল পাস চালু, আবেদন করবেন যেভাবে
- ক্ষমতা হারাতে পারেন ট্রাম্প; সামনে এল সাংবিধানিক পথ
- যুক্তরাজ্যে নতুন অভিবাসন নীতি
- অবশেষে বাংলাদেশিদের জন্য সুখবর
- দুই শর্তে আটকে গেল ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা!
- এবার ইসরায়েলি হামলায় বাংলাদেশি নিহত
- ক্রেতাদের জন্য সুখবর; কমেছে সোনার দাম
- শিক্ষার্থীদের জন্য সুখবর! সামনে টানা লম্বা ছুটি
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- সরকারি দলের ওপর সংসদে ক্ষোভ ঝাড়লেন নাহিদ ইসলাম
- জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিতে পারেন রুমিন ফারহানা
- নামাজের সময় নিয়ে সংসদে স্পিকারের মন্তব্য
- জানা গেল যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতির পরিমাণ
- সিটি ব্যাংকের রেকর্ড আয় ঘোষণা
- চুল কাটার নির্দিষ্ট নিয়ম নির্ধারণ করে নোটিশ জারি
- নারী আসনে মনোনয়ন পেতে চাইলে জানতে হবে এই শর্তগুলো
- হজযাত্রীদের প্রতি ধর্ম মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা
- যে কারণে হরমুজ প্রণালি পার হতে পারল না বাংলাদেশি জাহাজ
- বাংলাদেশ ব্যাংক সংশোধন অধ্যাদেশ বিল পাশ
- ‘বিএনপির ভেতর রাজাকার নেই, সব জামায়াতে’
- অনলাইন ক্লাস করতে প্রয়োজন যেসব অ্যাপস
- পুরুষদের জন্য এলো অভিনব জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি
- হজ ও ওমরার সওয়াব পাওয়া যায় ৫ আমলে
- এসএসসি পরীক্ষার ‘প্রশ্ন ফাঁস’ নিয়ে যা জানা গেল
- তেলের বাজারে আসছে নতুন ঝড়
- সিটি ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
- ‘মুক্তিযোদ্ধাদের তালিকা’ থেকে জামায়াত বাদ চাইলেন শফিকুর রহমান
- জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিতে পারেন রুমিন ফারহানা
- শেয়ারবাজারের ২৫ কোম্পানি থেকে বিনিয়োগ প্রত্যাহার বিদেশিদের
- শেয়ারবাজারের ৩৭ কোম্পানির বিরুদ্ধে অডিটরদের লাল সতর্কবার্তা
- ২২ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- সাত ব্রোকারেজ হাউজের অনিয়ম, পরিদর্শনে নামছে ডিএসই
- শেয়ারবাজার উন্নয়নে বড় পরিকল্পনা, আসছে নতুন ৩ আইন
- লিন্ডে বাংলাদেশ- এর ডিভিডেন্ড ঘোষণা
- শাহাজালাল ইসলামী ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
- সংসদে শেয়ারবাজারে বড় পরিবর্তনের ঘোষণা অর্থমন্ত্রীর
- দুই কর্মদিবস পরই স্থগিত হচ্ছে তালিকাভুক্ত কোম্পানির লেনদেন
- প্রাইম ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
- এক এনআইডিতে এক অ্যাকাউন্ট—নতুন নিয়মে বদলে যাবে ব্যাংকিং
- সম্মিলিত ইসলামী ব্যাংক গ্রাহকদের জন্য বড় সুখবর
- পাঁচ ব্যাংককে ২ হাজার ৭২১ কোটি টাকা ঋণ
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- খাদের কিনারা থেকে প্রত্যাবর্তনের পথে পিপলস লিজিং
- আমানত সংগ্রহে ব্র্যাক ব্যাংকের নতুন মাইলফলক
- সম্পদ ও দায় গ্রহণে সিদ্ধান্ত, আগামীকাল চূড়ান্ত অনুমোদন
- তিন কোম্পানির শেয়ার হোল্ডিং পুনর্বিন্যাস
- চলতি সপ্তাহে আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস





.jpg&w=50&h=35)



