ঢাকা, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
Sharenews24

১৪ এপ্রিল থেকেই শুরু—টানা ৫ দিনের ছুটির সুযোগ!

২০২৬ এপ্রিল ১১ ১৮:৪৮:১৪
১৪ এপ্রিল থেকেই শুরু—টানা ৫ দিনের ছুটির সুযোগ!

নিজস্ব প্রতিবেদক: ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে চাকরিজীবীরা আবারও কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। তবে এপ্রিল মাসে আবারও টানা দীর্ঘ ছুটি পাওয়ার সুযোগ তৈরি হয়েছে, যা ঘিরে আগ্রহ তৈরি হয়েছে চাকরিজীবীদের মধ্যে।

সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ১৪ এপ্রিল (মঙ্গলবার) পহেলা বৈশাখ উপলক্ষে সারা দেশে সরকারি ছুটি থাকবে। এই এক দিনের ছুটির সঙ্গে বুদ্ধিমত্তার সঙ্গে আরও দুই দিন ছুটি নিলেই মিলতে পারে টানা ৫ দিনের দীর্ঘ অবকাশ।

সূত্র অনুযায়ী, ১৫ ও ১৬ এপ্রিল (বুধবার ও বৃহস্পতিবার) যদি কেউ ছুটি নিতে পারেন, তাহলে তার সঙ্গে ১৪ এপ্রিলের সরকারি ছুটি এবং পরবর্তী শুক্র ও শনিবার (১৭ ও ১৮ এপ্রিল) সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটি উপভোগ করা সম্ভব হবে।

ফলে যারা এই দুই কর্মদিবসে ছুটি “ম্যানেজ” করতে পারবেন, তারা একটানা দীর্ঘ বিরতি কাটানোর সুযোগ পাবেন।

এদিকে অনেক চাকরিজীবী ইতোমধ্যে এই সম্ভাব্য ছুটির পরিকল্পনা করছেন বলে জানা গেছে, যা অফিস ও কর্মস্থলে ছুটির আবেদন বৃদ্ধির সম্ভাবনাও তৈরি করেছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে