ঢাকা, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
Sharenews24

বিএনপির মনোনয়ন ফরম নিলেন সেই সিঁথি

২০২৬ এপ্রিল ১১ ১৮:২৫:১১
বিএনপির মনোনয়ন ফরম নিলেন সেই সিঁথি

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জুলাই আন্দোলনের সময় আলোচিত ফারজানা সিঁথি। শনিবার (১১ এপ্রিল) তিনি দলীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

ফারজানা সিঁথি জানিয়েছেন, তিনি নড়াইল-২ আসন থেকে সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তিনি বলেন, “আমি এখনই বিস্তারিত কিছু বলতে চাই না। পরে আনুষ্ঠানিকভাবে ব্রিফ করব। আমি আশাবাদী, চূড়ান্তভাবে মনোনীত হবো।”

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন প্রক্রিয়া শুরু করেছে এবং প্রথম দিনেই বিপুল সংখ্যক আগ্রহী প্রার্থী ফরম সংগ্রহ করেছেন।

ফারজানা সিঁথি এর আগে ২০২৪ সালের আগস্টে শাহবাগ থানায় সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে বাকবিতণ্ডার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় আসেন। এছাড়া তিনি বিভিন্ন স্বেচ্ছাসেবী কার্যক্রমেও যুক্ত রয়েছেন। বর্তমানে তিনি একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে কাজ করছেন এবং একজন শিক্ষার্থী হিসেবেও পড়াশোনা চালিয়ে যাচ্ছেন।

বিএনপির কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, যোগ্যতা ও আন্দোলন-সংগ্রামে ভূমিকার ভিত্তিতেই প্রার্থীদের মনোনয়ন দেওয়া হবে। ফরম সংগ্রহ ও জমা দেওয়ার কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা হবে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে