ঢাকা, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
Sharenews24

সাপ্তাহিক দরপতনের শীর্ষ ১০ কোম্পানি

২০২৬ এপ্রিল ১০ ১৪:৫০:৫০
সাপ্তাহিক দরপতনের শীর্ষ ১০ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (০৫-০৯ এপ্রিল) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক দরপতনের শীর্ষ তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে আশুগঞ্জ পাওয়ার স্টেশনের বন্ডের (এপিএসসিএল বন্ড)। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় জানা গেছে, সপ্তাহজুড়ে বন্ডটির দর কমেছে ১৫.৫৬ শতাংশ। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে এর দর ছিল ১ হাজার ৩২০ টাকা ৫০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার ক্লোজিং দর দাঁড়িয়েছে ১ হাজার ১১৫ টাকায়। সপ্তাহের ব্যবধানে বন্ডটির দর কমেছে ২০৫ টাকা ৫০ পয়সা বা ১৫.৫৬ শতাংশ।

সাপ্তাহিক দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে ফান্ডটির দর ছিল ৪ টাকা ৪০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে ক্লোজিং দর দাঁড়িয়েছে ৩ টাকা ৯০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে ফান্ডটির দর কমেছে ৫০ পয়সা বা ১১.৩৬ শতাংশ।

পতনের তালিকার তৃতীয় স্থানে ১০.৮৭ শতাংশ দর কমে স্থান নিয়েছে প্রাইম ফাইন্যান্স। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে কোম্পানিটির দর ছিল ৪ টাকা ৬০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার ক্লোজিং দর দাঁড়িয়েছে ৪ টাকা ১০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ৫০ পয়সা বা ১০.৮৭ শতাংশ।

সাপ্তাহিক দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে দর কমেছে জিএসপি ফাইন্যান্সের ৯.৪৩ শতাংশ (৫ টাকা ৩০ পয়সা থেকে ৪ টাকা ৮০ পয়সা), পপুলার ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৯.০৯ শতাংশ (৩ টাকা ৩০ পয়সা থেকে ৩ টাকা), পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৮.৫৭ শতাংশ (৩ টাকা ৫০ পয়সা থেকে ৩ টাকা ২০ পয়সা), ইয়াকিন পলিমার ৮.৩৮ শতাংশ (১৭ টাকা ৯০ পয়সা থেকে ১৬ টাকা ৪০ পয়সা), গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ডের ৮.৩৩ শতাংশ (৩ টাকা ৬০ পয়সা থেকে ৩ টাকা ৩০ পয়সা), বিআইএফসির ৮.৩৩ শতাংশ (৬ টাকা থেকে ৫ টাকা ৫০ পয়সা) এবং পিপলস লিজিংয়ের ৮ শতাংশ (২ টাকা ৫০ পয়সা থেকে ২ টাকা ৩০ পয়সা)।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে