ঢাকা, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
Sharenews24

‘ধানের শীষে জাল ভোটের মহোৎসব’

২০২৬ এপ্রিল ১০ ১৪:৪৮:৩৪
‘ধানের শীষে জাল ভোটের মহোৎসব’

নিজস্ব প্রতিবেদক: বগুড়া-৬ আসনের উপনির্বাচনে ‘ধানের শীষে জাল ভোটের মহোৎসব’ দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে বিভ্রান্তিকর ও ভুয়া তথ্য হিসেবে শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ টিম ‘বাংলাফ্যাক্ট’।

সংস্থাটি জানায়, প্রচারিত ভিডিওটি জাল ভোটের দৃশ্য নয়; বরং নির্বাচনি কর্মকর্তার ব্যালট পেপারে সিল দেওয়ার স্বাভাবিক দায়িত্ব পালনের একটি অংশ।

বাংলাফ্যাক্টের অনুসন্ধান অনুযায়ী, ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ধানের শীষ’ প্রতীকে জাল ভোট দেওয়া হচ্ছে—এমন দাবি করে ছড়িয়ে দেওয়া হয়। তবে যাচাইয়ে দেখা গেছে, এটি নির্বাচনি প্রক্রিয়ার নিয়মিত কার্যক্রম।

ফ্যাক্টচেকিং টিমের মতে, ভিডিওটি ভুল ব্যাখ্যা ও ক্যাপশন যুক্ত করে বিভ্রান্তি তৈরির চেষ্টা করা হয়েছে।

বাংলাফ্যাক্ট জানায়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ইস্যুতে ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। বিশেষ করে নির্বাচনকেন্দ্রিক বিষয়ে অনেক ভিডিও ও ছবি ভুল প্রেক্ষাপটে ব্যবহার করা হচ্ছে।

‘বাংলাফ্যাক্ট’ হলো পিআইবির ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম, যা নিয়মিতভাবে ভুয়া তথ্য যাচাই করে সঠিক তথ্য প্রকাশ করে থাকে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে