ঢাকা, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
Sharenews24

সুদের টাকা গরিবকে দিলে কি বৈধ? গুরুত্বপূর্ণ ব্যাখ্যা

২০২৬ এপ্রিল ১০ ১৩:৫০:৪৯
সুদের টাকা গরিবকে দিলে কি বৈধ? গুরুত্বপূর্ণ ব্যাখ্যা

নিজস্ব প্রতিবেদক: ইসলামে সুদকে (রিবা) অত্যন্ত জঘন্য ও হারাম কাজগুলোর মধ্যে অন্যতম হিসেবে ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে সুদের টাকা কীভাবে ব্যবস্থাপনা করা যাবে—সে প্রশ্নে সম্প্রতি বক্তব্য দিয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

তিনি বলেন, সুদের মাধ্যমে অর্জিত অর্থ ব্যক্তিগত ব্যবহারের জন্য রাখা যাবে না; বরং তা গরিব-দুঃস্থদের মধ্যে দান করে দিতে হবে। তবে দানের সময় এটি সুদের টাকা বলে জানিয়ে দেওয়া জরুরি নয়—না বললেও তা বৈধ হবে। তার ভাষায়, প্রাপক ব্যক্তি সেটি ভোগ করতে পারেন, তাই পরিচয় গোপন রাখা হলেও শরিয়তগতভাবে কোনো সমস্যা নেই।

ইসলামী শরিয়তে সুদ সম্পর্কে কোরআনে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। পবিত্র কোরআনের সুরা আল-বাকারার ২৭৫ নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। একই সুরার ২৭৮–২৭৯ নম্বর আয়াতে সুদ পরিত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে এবং যারা তা পরিত্যাগ করে না তাদের কঠোর শাস্তির সতর্কবার্তা রয়েছে।

হাদিসে রাসুলুল্লাহ (সা.) সুদের সঙ্গে জড়িত সব পক্ষকেই অভিশপ্ত হিসেবে উল্লেখ করেছেন। জাবির (রা.) ও আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.) বর্ণিত একটি হাদিসে বলা হয়েছে, সুদখোর, সুদদাতা, লেখক এবং সাক্ষী—সবাইকে রাসুল (সা.) অভিশাপ দিয়েছেন এবং তারা সমানভাবে দায়ী (সহিহ মুসলিম: ১৫৯৮)।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

ধর্ম ও জীবন এর সর্বশেষ খবর

ধর্ম ও জীবন - এর সব খবর



রে