ঢাকা, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
Sharenews24

সংসদে হঠাৎ বিভ্রান্তি, স্পিকারের কড়া সতর্কতা

২০২৬ এপ্রিল ১০ ১৩:৩৮:৫৯
সংসদে হঠাৎ বিভ্রান্তি, স্পিকারের কড়া সতর্কতা

নিজস্ব প্রতিবেদক: ‘আমানত সুরক্ষা বিল, ২০২৬’ পাসের সময় জাতীয় সংসদে এক অপ্রত্যাশিত পরিস্থিতির সৃষ্টি হয়। হঠাৎ দাঁড়িয়ে ঢাকা-১২ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা মো. সাইফুল আলম ‘ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ, ২০২৫’ নিয়ে আলোচনা করতে চান।

এ সময় স্পিকার তাকে প্রশ্ন করেন, তিনি কোন বিলের ওপর বক্তব্য রাখতে চান। সংসদ সদস্য জানান, তিনি ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ নিয়ে কথা বলতে চান।

এর জবাবে স্পিকার জানান, ওই নামে কোনো বিল তখন পর্যন্ত সংসদে উত্থাপনই হয়নি। তিনি সংসদ সদস্যকে আরও মনোযোগ দিয়ে সংসদ কার্যক্রম অনুসরণ করার পরামর্শ দেন এবং মন্তব্য করেন, এভাবে আইন প্রণয়ন কার্যক্রমে বিভ্রান্তি তৈরি হচ্ছে।

স্পিকার এ সময় বিস্ময় প্রকাশ করে বলেন, সংসদ সদস্য আলোচ্য বিল সম্পর্কে ভুল ধারণা পেয়েছেন বলে মনে হচ্ছে।পরে চিফ হুইপ নুরুল ইসলাম মনি জুমার নামাজের পর সংসদ সদস্যদের মধ্যাহ্নভোজে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান।

এদিকে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, আগের খসড়ায় ব্যাংক রেজুলেশন আইন থাকার কারণে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছে। বিষয়টি পরে আলাদাভাবে আসতে পারে বলেও তিনি ইঙ্গিত দেন।

শেষে স্পিকার জানান, সংশ্লিষ্ট বিলটি পরবর্তী সময়ে সংসদে উত্থাপন করা হবে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে