ঢাকা, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
Sharenews24

সংসদে একদিনে আরও ১০ বিল পাস!

২০২৬ এপ্রিল ১০ ১২:৫৯:২২
সংসদে একদিনে আরও ১০ বিল পাস!

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের প্রক্রিয়ার অংশ হিসেবে জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনের সকালের বৈঠকে উত্থাপিত এসব বিলের ওপর কোনো দফাওয়ারি সংশোধনী প্রস্তাব না থাকায় আলাদা আলোচনা হয়নি। সংশ্লিষ্ট মন্ত্রীরা বিলগুলো উত্থাপন করলে সেগুলো সর্বসম্মতিক্রমে পাস হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সংসদ সূত্রে জানা যায়, অন্তর্বর্তী সরকারের জারি করা মোট ১৩৩টি অধ্যাদেশের মধ্যে বিশেষ কমিটি ৯৮টি অপরিবর্তিতভাবে এবং ১৫টি সংশোধনসহ পাসের সুপারিশ করেছে। বাকি ২০টির মধ্যে ৪টি বাতিল এবং ১৬টি আরও শক্তিশালী করে নতুন বিল আকারে আনার সুপারিশ করা হয়েছে।

পাস হওয়া গুরুত্বপূর্ণ বিল

সকালের অধিবেশনে পাস হওয়া বিলগুলোর মধ্যে রয়েছে একাধিক উন্নয়ন কর্তৃপক্ষ ও বিভিন্ন খাত সংশ্লিষ্ট আইন।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহেরের উত্থাপিত বিলগুলোর মধ্যে রয়েছে—নারায়ণগঞ্জ, বরিশাল, ময়মনসিংহ, কুমিল্লা ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বাংলাদেশ শিল্পকলা একাডেমি (সংশোধন) বিল, ২০২৬ পাসের প্রস্তাব উত্থাপন করেন।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন বিল, ২০২৬ পাসের প্রস্তাব উত্থাপন করেন।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আমানত সুরক্ষা বিল, এক্সাইজেস অ্যান্ড সল্ট বিল এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) বিলসহ কয়েকটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক বিল উত্থাপন করেন, যা সর্বসম্মতিক্রমে পাস হয়।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে