ঢাকা, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
Sharenews24

হাসিনা প্রসঙ্গ টেনে বিতর্ক ভারত সফরে যা বললেন উপদেষ্টা

২০২৬ এপ্রিল ১০ ১১:১০:১০
হাসিনা প্রসঙ্গ টেনে বিতর্ক ভারত সফরে যা বললেন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন এক পর্যায়ে প্রবেশ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেন, ভবিষ্যতে এই সম্পর্ক উন্নয়নে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ ও বোঝাপড়ার ওপর।

ভারতীয় গণমাধ্যম দ্য ওয়াল-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও জানান, বিএনপি ভারতের সব রাজনৈতিক দলের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে আগ্রহী।

গত মঙ্গলবার শুভেচ্ছা সফরে ভারত সফর করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং হুমায়ুন কবির। সফরকালে তারা ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন।

দিল্লি সফর শেষে বৃহস্পতিবার তারা মরিশাসে অনুষ্ঠিত ভারত মহাসাগরীয় সম্মেলনে অংশ নিতে রওনা হন।

সফরের অংশ হিসেবে হুমায়ুন কবির দিল্লিতে বিজেপির বৈদেশিকবিষয়ক নেতা বিজয় চৌথালিয়া ও শিশির বাজোরিয়ার সঙ্গে পৃথক বৈঠক করেন। এসব বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সময় তিনি বিজেপি সভাপতি নীতিন নবীনের উদ্দেশে লেখা বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি চিঠি হস্তান্তর করেন। চিঠিতে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি বিজেপি প্রতিনিধিদলকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়।

দ্য ওয়ালের প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, তাদের এই সফর বাংলাদেশ-ভারত সম্পর্কের নতুন ভিত্তি তৈরির একটি গুরুত্বপূর্ণ সূচনা।তিনি আরও দাবি করেন, শেখ হাসিনার রাজনৈতিক প্রভাব অনেক আগেই শেষ হয়ে গেছে এবং আওয়ামী লীগ এখন কার্যত অস্তিত্বহীন।এ বিষয়ে তিনি বলেন, ভারতের মন্ত্রী ও বিজেপি নেতাদের সঙ্গে আলোচনা ছিল গঠনমূলক ও ইতিবাচক।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে