ঢাকা, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
Sharenews24

সংশোধন বিল পাস : জামায়াতের আপত্তি, এনসিপির সমর্থন

২০২৬ এপ্রিল ১০ ১১:০২:৩১
সংশোধন বিল পাস : জামায়াতের আপত্তি, এনসিপির সমর্থন

নিজস্ব প্রতিবেদক: জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) অধ্যাদেশ সংশোধন করে একটি বিল জাতীয় সংসদে পাস হয়েছে। এতে পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে তৎকালীন মুসলিম লীগ, জামায়াতে ইসলামী ও নেজামে ইসলাম পার্টির নাম বহাল রাখা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সংসদ অধিবেশনে বিলটি উত্থাপন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। পরে কণ্ঠভোটে বিলটি পাস হয়।

বিলটির বিরোধিতা করে বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির শফিকুর রহমান। তিনি বলেন, বর্তমান অবস্থায় এই আইন পাস হলে বিদ্যমান রাজনৈতিক দলগুলোর ওপর ‘পাকিস্তানের সহযোগী’ তকমা থেকে যাবে, যা তাদের মতে গ্রহণযোগ্য নয়।

তবে জামায়াতের জোটসঙ্গী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এ বিষয়ে কোনো আপত্তি নেই বলে স্পিকারকে লিখিতভাবে জানিয়েছে।

অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি অপরিবর্তিতভাবে বিল আকারে পাসের সুপারিশ করেছে সংসদের বিশেষ কমিটি।

এদিকে, বিশেষ কমিটির প্রতিবেদনে ভিন্নমত (নোট অব ডিসেন্ট) জানিয়ে জামায়াতের এমপিরা বলেন, সংশোধন ছাড়া বিলটি পাস হলে মুসলিম লীগ, জামায়াতে ইসলামী ও নেজামে ইসলামের মতো দলগুলোকে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে চিহ্নিত রাখা হবে, যা তারা যুক্তিযুক্ত মনে করেন না।

জামায়াতের পক্ষ থেকে আরও বলা হয়, ২০০২ সালে খালেদা জিয়ার সরকারের আইনে এসব দলকে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে উল্লেখ করা হয়নি।

এছাড়া, রাজনৈতিক দলকে সশস্ত্র বাহিনীর সঙ্গে তুলনা করা ‘ফ্যাসিবাদী রাজনীতির’ বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন তারা। একই সঙ্গে ‘বীর মুক্তিযোদ্ধা’ ও মুক্তিযুদ্ধের সংজ্ঞা পরিবর্তনের দাবিও জানান দলটির সংসদ সদস্যরা।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে