ঢাকা, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Sharenews24

 তুরাগ বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

২০২৬ এপ্রিল ০৯ ১৯:৫৬:১০
 তুরাগ বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তুরাগের রানাভোলা এলাকায় আব্দুর রহমান হাই স্কুলসংলগ্ন একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, খবর পাওয়ার পরপরই ইউনিটগুলো পাঠানো হয়। প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। বর্তমানে পর্যন্ত কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের দল পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে রেখেছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে