ঢাকা, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Sharenews24

মির্জা আব্বাসকে নিয়ে নতুন খবর

২০২৬ এপ্রিল ০৯ ১৭:৫৩:৩৯
মির্জা আব্বাসকে নিয়ে নতুন খবর

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তার চিকিৎসা চলছে এবং আগের তুলনায় তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তার সহকারী একান্ত সচিব মিজানুর রহমান সোহেল।

সোহেল জানান, মির্জা আব্বাস বর্তমানে হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন রয়েছেন এবং প্রতিদিন তাকে থেরাপি দেওয়া হচ্ছে। চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখে তার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন এবং তিনি এখন আগের চেয়ে অনেকটা ভালো আছেন।

বৃহস্পতিবার দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার সহধর্মিণী রাহাত আরা বেগম হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসকে দেখে আসেন। তারা কিছু সময় একসঙ্গে কাটান এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান-ও কয়েক দিন আগে হাসপাতালে গিয়ে তাকে দেখে গেছেন।

গত ১১ মার্চ রমজান মাসে ইফতারের সময় ঢাকার শাহজাহানপুরের বাসায় হঠাৎ জ্ঞান হারালে মির্জা আব্বাসকে প্রথমে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয় এবং উন্নত চিকিৎসার জন্য ১৫ মার্চ এয়ার অ্যাম্বুল্যান্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

বর্তমানে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে থাকায় মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে, যা তার পরিবার ও দলের নেতাকর্মীদের জন্য স্বস্তির খবর।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে