ঢাকা, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Sharenews24

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটিতে আসছে বড় পরিবর্তন

২০২৬ এপ্রিল ০৯ ১৭:২০:৩৬
শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটিতে আসছে বড় পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক: দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠদান পদ্ধতিতে বড় পরিবর্তন আনতে নতুন সময়সূচি ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সপ্তাহে ছয় দিন ক্লাস অনুষ্ঠিত হবে, যেখানে অনলাইন ও সশরীরে উভয় পদ্ধতিতে পাঠদান চলবে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট-এ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

নতুন ব্যবস্থায় সপ্তাহে তিন দিন সশরীরে এবং তিন দিন অনলাইনে ক্লাস নেওয়া হবে। এর ফলে আগের মতো শনিবারের সাপ্তাহিক ছুটি আর থাকছে না। শুক্রবারই একমাত্র সাপ্তাহিক ছুটি হিসেবে বহাল থাকবে।

শিক্ষামন্ত্রী জানান, সব শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে এই পদ্ধতি চালু করা হবে না। বরং সক্ষমতা বিবেচনায় কিছু নির্বাচিত প্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে ‘ব্লেন্ডেড’ শিক্ষা পদ্ধতি চালু করা হবে।

তিনি বলেন, আগামী সপ্তাহ থেকেই পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম শুরু হবে। প্রাথমিকভাবে ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ-এর মতো কিছু প্রতিষ্ঠানে এটি চালু করা হবে।

নতুন সময়সূচি অনুযায়ী—শনিবার, সোমবার ও বুধবার সশরীরে ক্লাস অনুষ্ঠিত হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেওয়া হবে। এ ক্ষেত্রে শিক্ষকদের শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত থেকেই পাঠদান করতে হবে।

শিক্ষামন্ত্রী আরও জানান, যেসব শিক্ষাপ্রতিষ্ঠান এ পদ্ধতি বাস্তবায়নে সক্ষম, সেগুলোতেই ধাপে ধাপে এটি চালু করা হবে।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে