ঢাকা, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Sharenews24

পল্লী ডাক্তারদের জন্য নতুন প্রশিক্ষণ চালু!

২০২৬ এপ্রিল ০৯ ১৫:১২:৩১
পল্লী ডাক্তারদের জন্য নতুন প্রশিক্ষণ চালু!

নিজস্ব প্রতিবেদক: সরকার গ্রামীণ অঞ্চলে প্রাথমিক স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে ‘পল্লী ডাক্তার’ ধারণাকে পুনরুজ্জীবিত করছে। এ উদ্যোগের অংশ হিসেবে লোকাল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ও পরিবার পরিকল্পনা (এলএমএএফ) প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীদের গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা হবে।

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এই প্রকল্পের মাধ্যমে পল্লী চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি প্রাতিষ্ঠানিক স্বীকৃতি প্রদানের পরিকল্পনা করেছেন। বর্তমানে এলএমএএফ কোর্স স্থগিত থাকলেও নতুনভাবে কমিউনিটি হেলথ ওয়ার্কার (সিএইচডব্লিউ) সার্টিফিকেট কোর্স চালু হয়েছে।

পল্লী ডাক্তাররা ৬ মাস থেকে ২ বছরের প্রশিক্ষণ পেয়ে মৌলিক চিকিৎসা, ফার্মেসি ও পরিবার পরিকল্পনার জ্ঞান অর্জন করবেন। নতুন কোর্সের মাধ্যমে শিক্ষার্থীরা মৌলিক স্বাস্থ্যসেবা, অ্যানাটমি, ফার্স্ট এইড, ফার্মাকোলজি এবং কমিউনিটি মেডিসিন শেখার সুযোগ পাবেন। এটি গ্রামীণ সম্প্রদায় এবং স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে সেতুবন্ধন তৈরি করবে এবং সরকারের ইউনিভার্সাল হেলথ কেয়ার (ইউএইচসি) ও এসেনশিয়াল সার্ভিস প্যাকেজ (ইএসপি) বাস্তবায়নে সহায়তা করবে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে