ঢাকা, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Sharenews24

২ লাখ ৬০ হাজার শেয়ার হস্তান্তরের ঘোষণা

২০২৬ এপ্রিল ০৯ ১২:১৬:২২
২ লাখ ৬০ হাজার শেয়ার হস্তান্তরের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড (LEGACYFOOT)-এর এক স্পন্সর পরিচালক শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির স্পন্সর পরিচালক কাজী নাফিস আহমেদ তার মালিকানাধীন ২ লাখ ৬০ হাজার শেয়ার তার স্ত্রী শামসাই আরা জাবিনের কাছে উপহার হিসেবে হস্তান্তরের ইচ্ছা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, তার স্ত্রী বর্তমানে কোম্পানির একজন সাধারণ শেয়ারহোল্ডার।

জানা গেছে, এই শেয়ারগুলো স্টক এক্সচেঞ্জের লেনদেন ব্যবস্থার বাইরে উপহার হিসেবে হস্তান্তর করা হবে। আগামী ৩০ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে