ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬

আর্থিক তথ্যের ভিত্তিতে বে লিজিংয়ের নতুন রেটিং ঘোষণা

২০২৬ এপ্রিল ০৮ ১৬:৩২:৩৩
আর্থিক তথ্যের ভিত্তিতে বে লিজিংয়ের নতুন রেটিং ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের (BAYLEASING) সর্বশেষ ক্রেডিট রেটিং প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ক্রেডিট রেটিং সংস্থা ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ECRL) কোম্পানিটির দীর্ঘমেয়াদি রেটিং ‘BB+’ এবং স্বল্পমেয়াদি রেটিং ‘ST-4’ নির্ধারণ করেছে। একই সঙ্গে কোম্পানিটির জন্য ‘Developing’ আউটলুক প্রদান করা হয়েছে।

প্রকাশিত তথ্যে জানা যায়, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত অনিরীক্ষিত (unaudited) আর্থিক প্রতিবেদন, ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নিরীক্ষিত (audited) আর্থিক বিবরণী এবং রেটিংয়ের সময় পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে এই রেটিং নির্ধারণ করা হয়েছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে