ঢাকা, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Sharenews24

যেভাবে গ্রেপ্তার হলেন নিষিদ্ধ আ.লীগের সাবেক এমপি 

২০২৬ এপ্রিল ০৯ ১১:৫৫:৪৯
যেভাবে গ্রেপ্তার হলেন নিষিদ্ধ আ.লীগের সাবেক এমপি 

নিজস্ব প্রতিবেদক: কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সরকারের সাবেক সংরক্ষিত নারী সংসদ সদস্য সফুরা বেগম রুমীকে লালমনিরহাট গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি নাশকতা ও খুনসহ একাধিক মামলার পলাতক আসামি ছিলেন। বুধবার (৮ এপ্রিল) রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি আবাসিক বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

অ্যাডভোকেট সফুরা বেগম রুমী লালমনিরহাটের রাজনীতিতে প্রভাবশালী ব্যক্তিত্ব। তিনি শুধুমাত্র সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য নন, বরং নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং লালমনিরহাট জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী। এছাড়াও তিনি লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

লালমনিরহাট ডিবি পুলিশ সূত্র জানায়, ৫ আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সফুরা বেগম রুমী আত্মগোপনে ছিলেন। ডিবি পুলিশের একটি টিম তথ্য প্রযুক্তির সহায়তায় রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “আত্মগোপনে থাকার কারণে বিশেষ অভিযান চালিয়ে রাজধানী থেকে সফুরা বেগম রুমীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে