ঢাকা, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Sharenews24

২ দিনের ছুটি ঘোষণা, নেপথ্যে বড় কূটনৈতিক বৈঠক

২০২৬ এপ্রিল ০৯ ১১:৫২:০৪
২ দিনের ছুটি ঘোষণা, নেপথ্যে বড় কূটনৈতিক বৈঠক

নিজস্ব প্রতিবেদক: ইসলামাবাদ-এ হঠাৎ করে দুই দিনের স্থানীয় ছুটি ঘোষণা করেছে পাকিস্তান সরকার। বৃহস্পতিবার (৯ এপ্রিল) থেকে শুরু হওয়া এ ছুটি চলবে আগামী শুক্রবার (১০ এপ্রিল) পর্যন্ত।

সরকারি ঘোষণায় ছুটির নির্দিষ্ট কারণ উল্লেখ না করা হলেও, সংশ্লিষ্ট সূত্র বলছে—যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠককে ঘিরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইসলামাবাদ-এর ডেপুটি কমিশনার ইরফান নওয়াজ মেমন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানান, এমসিআই, সিডিএ, আইসিটি প্রশাসন, আইসিটি পুলিশ, আইইএসসিও, এসএনজিপিএল এবং হাসপাতালসহ জরুরি পরিষেবাগুলো এই ছুটির আওতার বাইরে থাকবে।

বিশ্লেষকদের মতে, ইসলামাবাদ-এ বড় ধরনের কূটনৈতিক বৈঠকের আগে নিরাপত্তা জোরদার করতে এমন ছুটি বা বিধিনিষেধ আরোপ নতুন কিছু নয়।

এই বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা অংশ নেবেন এবং এতে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখছে পাকিস্তান।হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে