ঢাকা, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Sharenews24

অনিবার্য কারণে অ্যারামিটের এজিএম স্থগিত

২০২৬ এপ্রিল ০৯ ১১:৩৩:৩৪
অনিবার্য কারণে অ্যারামিটের এজিএম স্থগিত

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি অ্যারামিট লিমিটেড (ARAMIT) তাদের বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করার সিদ্ধান্ত জানিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, পূর্বে ২ মার্চ ২০২৬ তারিখে প্রকাশিত ঘোষণার পরিপ্রেক্ষিতে ১৫ এপ্রিল ২০২৬ সকাল ১১টায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিতব্য এজিএম অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।

তবে এজিএমের নতুন তারিখ ও সময় সম্পর্কে পরবর্তীতে জানানো হবে বলে কোম্পানিটি জানিয়েছে।

উল্লেখ্য, কোম্পানিটি ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১ টাকা ৭৫ পয়সা। আগের বছর শেয়ারপ্রতি আয় ছিল ২ টাকা ৯ পয়সা। আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ১৮ টাকা ৯৫ পয়সা, যা আগের বছর ছিল মাইনাস ৩ টাকা ৬৫ পয়সা। ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১২৮ টাকা ৬৭ পয়সা।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে