ঢাকা, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Sharenews24

হাসিনার মামলায় ‘১২০০০ কোটি টাকা লেনদেন’ জানা গেল সত্যতা

২০২৬ এপ্রিল ০৯ ১১:৩১:৩৫
হাসিনার মামলায় ‘১২০০০ কোটি টাকা লেনদেন’ জানা গেল সত্যতা

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন শেখ হাসিনার মামলাকে ঘিরে ‘প্রায় ১২ হাজার কোটি টাকা লেনদেন’ দাবি করে ফেসবুকে পোস্ট দেওয়ার ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে রাজধানীর মিরপুর-১০ নম্বরের সেনপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। প্রসিকিউটর তানভীর জোহার নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আটক নারী ইসমত জেরিন, যিনি এমএইচ পাটোয়ারী বাবুর স্ত্রী। আটকের সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক ডিজিটাল পরিদর্শনে দেখা গেছে, উদ্ধার করা মোবাইল থেকে ‘এমএইচ পাটোয়ারী বাবু’ নামে একটি পাবলিক ফেসবুক প্রোফাইলে সক্রিয় প্রবেশাধিকার ছিল। ধারণা করা হচ্ছে, ওই অ্যাকাউন্টটি ইসমত জেরিন ও পাটোয়ারী বাবু যৌথভাবে পরিচালনা করতেন।

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, ওই অ্যাকাউন্ট থেকে প্রকাশিত কিছু কনটেন্ট ট্রাইব্যুনালের প্রতি অবমাননাকর এবং বিচারিক কর্তৃত্ব খর্বকারী হিসেবে প্রাথমিকভাবে বিবেচিত হয়েছে।

উদ্ধারকৃত ডিভাইস, যোগাযোগের চিহ্ন এবং ব্যবহারগত তথ্যকে প্রাথমিক প্রমাণ হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

এর আগে একই ঘটনায় ‘পাটোয়ারী বাবু’ নামের ব্যক্তির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আদালত অবমাননার অভিযোগ আমলে নিয়ে মঙ্গলবার (৭ এপ্রিল) ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন। একই সঙ্গে ওই পোস্টে লাইক, কমেন্ট ও শেয়ারকারীদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে