ঢাকা, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Sharenews24

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোটার নম্বর জানা যাবে যেভাবে

২০২৬ এপ্রিল ০৯ ১১:২২:২৯
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোটার নম্বর জানা যাবে যেভাবে

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত হওয়া শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচন এবং বগুড়া-৬ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ একটানা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।ভোটারদের সুবিধার্থে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানার জন্য দুটি সহজ পদ্ধতি চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি জানিয়েছে, মোবাইল অ্যাপ ও হটলাইন সেবার মাধ্যমে ভোটাররা দ্রুত ও নির্ভুলভাবে নিজেদের ভোটার নম্বর, কেন্দ্রের নাম এবং ঠিকানা জানতে পারবেন।বুধবার ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক গণমাধ্যমকে এ বিষয়ে বিস্তারিত জানান।

ভোটার তথ্য জানার পদ্ধতি

পদ্ধতি-১: স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপ

ভোটাররা প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন।অ্যাপে প্রবেশ করে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ নির্বাচন করে ‘ভোট কেন্দ্র খুঁজুন’ অপশনে ক্লিক করতে হবে। এরপর এনআইডি নম্বর ও জন্মতারিখ প্রদান করলে ভোটার নম্বর, সিরিয়াল, কেন্দ্রের নাম ও ঠিকানা দেখা যাবে।

পদ্ধতি-২: হটলাইন ১০৫

ভোটাররা ১০৫ নম্বরে কল করেও নিজেদের ভোটার তথ্য জানতে পারবেন। এ ক্ষেত্রে এনআইডি নম্বর ও জন্মতারিখ প্রয়োজন হবে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে