ঢাকা, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Sharenews24

ধারাবাহিক প্রবৃদ্ধি তালিকাভুক্ত কোম্পানির,  ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা

২০২৬ এপ্রিল ০৯ ১১:১৭:৪৬
ধারাবাহিক প্রবৃদ্ধি তালিকাভুক্ত কোম্পানির,  ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা

নিজস্ব প্রতিবেদক: গত অর্থবছরের তিন প্রান্তিকেই ধারাবাহিক প্রবৃদ্ধি হয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংকের। যে কারণে আলোচ্য বছরে ব্যাংকটির ডিভিডেন্ড বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে কোম্পানিটি ডিভিডেন্ড ঘোষণার প্রস্তুতি নিয়েছে। আগামী ১৫ এপ্রিল, দুপুর আড়াইটায় ব্যাংকটির বোর্ডসভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অনুষ্ঠিত বোর্ডসভা ব্যাংকটির পরিচালনা পর্যদ ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করবে। আগের বছর অর্থাৎ ৩১ ডিসেম্বর, ২০২৪ বছরে ব্যাংকটি ১৭.৫০ শতাংশ ক্যাশ ও ১৭.৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছিল।

২০২৫ সালের প্রথম তিন প্রান্তিকের সমন্বিত (কনসোলিডেটেড) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির আয়, নগদ প্রবাহ ও সম্পদমূল্যে ইতিবাচক প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে।

প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২০২৫) ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৪ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৭ পয়সা (রিস্টেটেড)। একই সময়ে শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ১৮ পয়সা, যা আগের বছরের ২ টাকা ১৪ পয়সার তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। ৩১ মার্চ ২০২৫ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩১ টাকা ৩ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২৮ টাকা ১১ পয়সা (রিস্টেটেড)।

দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন ২০২৫) ইবিএলের ইপিএস হয়েছে ১ টাকা ২৩ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ১১ পয়সা (রিস্টেটেড)। ফলে ২০২৫ সালের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) সমন্বিত ইপিএস দাঁড়িয়েছে ২ টাকা ২০ পয়সা, যা ২০২৪ সালের একই সময়ে ছিল ২ টাকা ২ পয়সা (রিস্টেটেড)। এই সময়ে এনওসিএফপিএস হয়েছে ১৩ টাকা ৪৯ পয়সা, যা আগের বছরের ১২ টাকা ৭৯ পয়সার তুলনায় বেশি। ৩০ জুন ২০২৫ তারিখে এনএভিপিএস দাঁড়িয়েছে ২৭ টাকা ৭১ পয়সা, যা ২০২৪ সালের ৩১ ডিসেম্বর ছিল ২৬ টাকা ৯২ পয়সা (রিস্টেটেড)।

তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ২০২৫) ব্যাংকটির ইপিএস দাঁড়িয়েছে ১ টাকা ৪৬ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৮৮ পয়সা (রিস্টেটেড)। ফলে ২০২৫ সালের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) মোট ইপিএস দাঁড়িয়েছে ৩ টাকা ৬৬ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২ টাকা ৯০ পয়সা (রিস্টেটেড)। একই সময়ে শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ বেড়ে হয়েছে ১৯ টাকা ৯৪ পয়সা, যা আগের বছরের ১১ টাকা ১৬ পয়সা থেকে অনেক বেশি। ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে এনএভিপিএস দাঁড়িয়েছে ২৯ টাকা ৫৩ পয়সা, যা ২০২৪ সালের ৩১ ডিসেম্বর ছিল ২৬ টাকা ৯২ পয়সা (রিস্টেটেড)।

সামগ্রিকভাবে দেখা যাচ্ছে, ২০২৫ সালের প্রথম তিন প্রান্তিকে ইবিএল ধারাবাহিকভাবে আয়, নগদ প্রবাহ এবং নিট সম্পদমূল্যে উন্নতি করেছে, যা ব্যাংকটির আর্থিক অবস্থার ইতিবাচক প্রবণতার ইঙ্গিত দেয়।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে