ঢাকা, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
Sharenews24

নির্বাচন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে ব্যাখ্যা দিলেন সাবেক উপদেষ্টা

২০২৬ এপ্রিল ০৮ ১৯:২৩:১৫
নির্বাচন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে ব্যাখ্যা দিলেন সাবেক উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের মন্তব্যের জবাব দিয়েছেন।

বিসিবি নির্বাচনের প্রসঙ্গে আসিফ বলেন, "স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন আগের নির্বাচনের সময় কাউন্সিলর নির্বাচনে প্রভাব পড়েছে। এটি সংবিধানের বাইরে, কারণ বিসিবির নিজস্ব কনস্টিটিউশন অনুযায়ী কাউন্সিলরদের আনা হয়েছিল। কিন্তু তারা চেয়েছিল স্পোর্টসের সঙ্গে সম্পর্কহীন ব্যক্তিদের নামও নির্বাচনে পাঠানো হোক।"

তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠনের দুই মাসের মধ্যে দমনমূলক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। বিচারক ও সামাজিক যোগাযোগমাধ্যমে শোকোজ ও গ্রেফতার প্রসঙ্গে আসিফ জানান, সরকার নীতিমালা ভেঙে বিচার ও প্রকাশ্য মতপ্রকাশ নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

জুলাই গণঅভ্যুত্থান ও সংবিধান সংস্কারের প্রসঙ্গে আসিফ মন্তব্য করেন, "সংবিধান পুনর্লিখনের চেষ্টা করা হয়েছিল, কিন্তু সরকার তা বাস্তবায়ন করতে না পেরে অধ্যাদেশ বাতিল করছে। ব্যাংক রেজুলেশনসহ সরকারের ক্ষমতা সীমিত করা অধ্যাদেশও বাতিল হয়েছে।"

সংসদের কার্যকারিতা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, "টু-থার্ড পাওয়ারের কারণে সংসদ অকার্যকর হয়ে গেছে। বিরোধী দল হিসেবে আমাদের রাজপথে নামতে হচ্ছে।"

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে