ঢাকা, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
Sharenews24

নাসির-তামিমা মামলায় চাঞ্চল্যকর শুনানি

২০২৬ এপ্রিল ০৮ ১৭:৩৫:০২
নাসির-তামিমা মামলায় চাঞ্চল্যকর শুনানি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাসির হোসেন-এর সঙ্গে বিয়ে নিয়ে আবারও আদালতে জেরার মুখে পড়েছেন তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি।

বুধবার (৮ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম-এর আদালতে শুনানিতে তামিমা নিজের বিয়ে বৈধ বলে দাবি করেন এবং সব অভিযোগ অস্বীকার করেন।জেরার সময় তিনি বলেন, “নাসির হোসেনের সঙ্গে আমার বিয়ে সম্পূর্ণ বৈধ এবং আমার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন।”

মামলার অভিযোগ অনুযায়ী, তামিমা তার প্রথম স্বামীর সঙ্গে বৈবাহিক সম্পর্ক শেষ না করেই নাসিরকে বিয়ে করেছেন। এ অভিযোগে ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি মামলা করেন তার সাবেক স্বামী রাকিব হাসান।পরবর্তীতে একই বছরের ৩০ সেপ্টেম্বর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত প্রতিবেদন জমা দেয়।

২০২২ সালের ৭ ফেব্রুয়ারি আদালত নাসির হোসেন ও তামিমা সুলতানার বিরুদ্ধে অভিযোগ গঠন করে। অভিযোগে বলা হয়, ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরায় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।আইন অনুযায়ী, অভিযোগ প্রমাণিত হলে নাসির হোসেন ও তামিমা সুলতানার ৫ থেকে ৭ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে