ঢাকা, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
Sharenews24

বিক্রেতা সঙ্কটে হল্টেড ২১ প্রতিষ্ঠান

২০২৬ এপ্রিল ০৮ ১৬:২২:৩৪
বিক্রেতা সঙ্কটে হল্টেড ২১ প্রতিষ্ঠান

নিজ¯^ প্রতিবেদক : আজ (০৮ এপ্রিল, ২০২৬) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে| এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক প্রায় ১৬১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩১৮ পয়েন্টে| আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৯৩টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৩৬৭টির, যার মধ্যে বিক্রেতা সঙ্কটে হল্টেড হয়েছে ২১ প্রতিষ্ঠান| ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে|

বিক্রেতা সঙ্কটে হল্টেড হওয়া প্রতিষ্ঠানগুলো হলো-বঙ্গজ, ফার্স্ট ফাইন্যান্স, আইসিবি ইসলামী ব্যাংক, বিডি ল্যাম্পস, খান ব্রাদার্স, কেডিএস এক্সেসরিজ, প্রাইম ফাইন্যান্স, সাফকো স্পিনিং, ফ্যামিলিটেক্স, ন্যাশনাল ব্যাংক, এবি ব্যাংক, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, বিডি অটোকারস, ফারইস্ট ফাইন্যান্স, ফাস ফাইন্যান্স, পিপলস লিজিং, জিএসপি ফাইন্যান্স, বে-লিজিং, এপোলো ইস্পাত, ইন্টারন্যাশনাল লিজিং এবং প্রিমিয়ার লিজিং|

প্রতিষ্ঠানগুলোর মধ্যে সর্বোচ্চ দর বেড়েছে বঙ্গজ, ফার্স্ট ফাইন্যান্স এবং আইসিবি ইসলামী ব্যাংকের| আজ ডিএসইতে কোম্পানি ৩টির মধ্যে বঙ্গজের শেয়ার দর ১২ টাকা ২০ পয়সা বা ১০ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ৫০ পয়সা বা ১০ শতাংশ ও আইসিবি ইসলামী ব্যাংকের ৩০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে- ১৩৪ টাকা ২০ পয়সা, ৫ টাকা ৫০ পয়সা ও ৩ টাকা ৩ পয়সায়|

দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে বিডি ল্যাম্পসের| আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১৪ টাকা ৩০ পয়সা বা ৯.৯৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৫৭ টাকা ৮০ পয়সায়|

তৃতীয় সর্বোচ্চ দর বেড়েছে খান ব্রাদার্সের| আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ৯০ পয়সা বা ৯.৯৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৪ টাকা ২০ পয়সায়

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- কেডিএস এক্সেসরিজের ৪ টাকা ৬০ পয়সা বা ৯.৮১ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ৪০ পয়সা বা ৯.৭৬ শতাংশ, সাফকো স্পিনিংয়ের ১ টাকা ৫০ পয়সা বা ৯.৫৮ শতাংশ, ফ্যামিলিটেক্সের ৩০ পয়সা বা ৯.০৯ শতাংশ, ন্যাশনাল ব্যাংকের ৪০ পয়সা বা ৯.০৯ শতাংশ, এবি ব্যাংকের ৫০ পয়সা বা ৮.৮৩ শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৩০ পয়সা বা ৮.৮২ শতাংশ, বিডি অটোকারসের ১৭ টাকা ৬০ পয়সা বা ৮.৭৪ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ২০ পয়সা বা ৮.৭০ শতাংশ, ফাস ফাইন্যান্সের ২০ পয়সা বা ৮.৭০ শতাংশ, পিপলস লিজিংয়ের ২০ পয়সা বা ৮.৭০ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ৪০ পয়সা বা ৮.৩৩ শতাংশ, বে-লিজিংয়ের ৪০ পয়সা বা ৮.১৬ শতাংশ, এপোলো ইস্পাতের ৩০ পয়সা বা ৮.১১ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ২০ পয়সা বা ৮ শতাংশ এবং প্রিমিয়ার লিজিংয়ের ২০ পয়সা বা ৮ শতাংশ দর বেড়েছে|

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে