ঢাকা, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
Sharenews24

দশ কোম্পানির নেতৃত্বে সূচকের উল্লম্ফন

২০২৬ এপ্রিল ০৮ ১৬:০২:০৯
দশ কোম্পানির নেতৃত্বে সূচকের উল্লম্ফন

নিজস্ব প্রতিবেদক: তিনদেশিও যুদ্ধ বিরতির সিদ্ধান্তে (০৭ এপ্রিল’২৬) সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে| এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ডিএসইএক্স সূচক প্রায় ১৬১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫ হাজার ৩১৮ পয়েন্টে| সূচকের এই উত্থানের সর্বোচ্চ নেতৃত্ব দিয়েছে ১০ কোম্পানি| লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে|

কোম্পানি ১০টি হলো— ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক, স্কয়ার ফার্মা, পূবালী ব্যাংক, বেক্সিমকো ফার্মা, ন্যাশনাল ব্যাংক, গ্রামীণ ফোন, ওয়ালটন হাইটেক, ইস্টার্ন ব্যাংক এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ| এই ১০ কোম্পানি আজ ডিএসইর সূচকে প্রায় ৭১ পয়েন্ট যোগ করেছে|

কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ পয়েন্ট যোগ করেছে ব্র্যাক ব্যাংক| আজ ডিএসইতে ব্যাংকটি প্রায় ১৭ পয়েন্ট যোগ করেছে| এদিন ব্যাংকটির শেয়ার দর ৪ টাকা ১০ পয়সা বা ৫.৯৩ শতাংশ বেড়ে ৭৩ টাকা ২০ পয়সায় দাঁড়িয়েছে| আর কোম্পানিটির শেয়ার দর ৭০ টাকা ৮০ পয়সা থেকে ৭৩ টাকা ৫০ পয়সায় উঠানামা করে| আর দিনশেষে কোম্পানিটির ২৬ কোটি ৮১ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়|

দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট যোগ করেছে ইসলামী ব্যাংক| আজ ডিএসইতে ব্যাংকটি প্রায় ১২ পয়েন্ট যোগ করেছে| এদিন কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৯০ পয়সা বা ৪.৯৬ শতাংশ বেড়ে ৪০ টাকা ২০ পয়সায় দাঁড়িয়েছে| আর কোম্পানিটির শেয়ার দর ৩৯ টাকা থেকে ৪০ টাকা ৮০ পয়সায় উঠানামা করে| আর দিনশেষে কোম্পানিটির ৩ কোটি ২৫ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়|

তৃতীয় সর্বোচ্চ পয়েন্ট যোগ করেছে স্কয়ার ফার্মা| আজ ডিএসইতে কোম্পানিটি প্রায় ১০ পয়েন্ট যোগ করেছে| এদিন কোম্পানিটির শেয়ার দর ৫ টাকা বা ২.৩৬ শতাংশ বেড়ে ২১৪ টাকা ৭০ পয়সায় দাঁড়িয়েছে| আর কোম্পানিটির শেয়ার দর ২১২ টাকা থেকে ২১৯ টাকায় উঠানামা করে| আর দিনশেষে কোম্পানিটির ১০ কোটি ৪৯ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়|

অন্য ৭ কোম্পানির মধ্যে- পূবালী ব্যাংক প্রায় ৮ পয়েন্ট, বেক্সিমকো ফার্মা প্রায় ৫ পয়েন্ট, ন্যাশনাল ব্যাংক প্রায় ৪ পয়েন্ট, গ্রামীণ ফোন প্রায় ৪ পয়েন্ট, ওয়ালটন হাইটেক ৪ পয়েন্ট, ইস্টার্ন ব্যাংক প্রায় ৪ পয়েন্ট এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ প্রায় ৩ পয়েন্ট যোগ করেছে|

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে