ঢাকা, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
Sharenews24

ইরান যুদ্ধ নিয়ে সুর পাল্টালেন ট্রাম্প

২০২৬ এপ্রিল ০৮ ১৫:২৩:২৭
ইরান যুদ্ধ নিয়ে সুর পাল্টালেন ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক: ৩৯ দিনের টানা সংঘাতের পর যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তেহরানের দেওয়া ১০ দফা প্রস্তাব নিয়ে আলোচনায় বসতে রাজি হয়েছে উভয় দেশ।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিকমাধ্যম -এ এই ঘোষণা দেন।

তিনি জানান, প্রস্তাব অনুযায়ী গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অবিলম্বে পুনরায় খুলে দেওয়া হবে। এটিকে ‘বিশ্ব শান্তির জন্য বড় দিন’ আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, “ইরান এটা চায়, তারা অনেক সহ্য করেছে—অন্যরাও তাই চায়।”

তিনি আরও বলেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে যুক্তরাষ্ট্র সহায়তা করবে এবং সরবরাহ ব্যবস্থাও নিশ্চিত করবে। তার ভাষায়, “এটি মধ্যপ্রাচ্যের স্বর্ণযুগের সূচনা হতে পারে।”

যুদ্ধবিরতির আগে ট্রাম্প ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো—বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি দিয়েছিলেন। এমনকি তিনি ইরানকে “প্রস্তর যুগে ফিরিয়ে নেওয়ার” কথাও বলেন।এর জবাবে ইরান হুঁশিয়ারি দিয়ে জানায়, যুক্তরাষ্ট্রকে ‘স্থায়ী অপমান ও অনুশোচনা’ না করা পর্যন্ত সংঘাত থামবে না।

যুদ্ধবিরতির পর যুক্তরাষ্ট্র এটিকে “পূর্ণাঙ্গ বিজয়” হিসেবে দাবি করেছে। অন্যদিকে ইরানও নিজেদের জয় দাবি করলেও স্পষ্ট করেছে—এটি সংঘাতের সমাপ্তি নয়।

ইরানের সুপ্রিম সিকিউরিটি কাউন্সিল সতর্ক করে জানিয়েছে, তাদের “হাত এখনও ট্রিগারের ওপরেই রয়েছে” এবং যেকোনো ভুলের জবাব কঠোরভাবে দেওয়া হবে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে