ঢাকা, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
Sharenews24

“আমি সাবেক উপদেষ্টার বাসার বাইরে ঘুমাইনি!”

২০২৬ এপ্রিল ০৮ ১১:১৮:১৬
“আমি সাবেক উপদেষ্টার বাসার বাইরে ঘুমাইনি!”

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনের আগে সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ করেছেন চাঞ্চল্যকর মন্তব্য। তিনি বলেছেন, নির্বাচনে প্রভাব খাটাতে কিছু কর্মকর্তার সঙ্গে রাতভর বৈঠক ও দৌড়ঝাঁপ চলছে, কিন্তু তিনি নিজে কখনও কোনো উপদেষ্টার বাসার বাইরে গাড়ি পার্ক করে ঘুমাননি।

ফারুক বলেন, “আজকে আমি সবাইকে বলতে চাই, কে কতটা দৌড়ঝাঁপ করেছে, কে উপদেষ্টা মহোদয়ের সঙ্গে ভোর ৫টা পর্যন্ত মিটিং করেছে—এই বিষয়গুলো আমি জানি। কিন্তু আমি কখনও তার বাসার বাইরে গাড়িতে ঘুমিয়ে থাকিনি। কে আমাকে ডাকবে, এটা আমি জানি।”

গত নির্বাচনে প্রায় ৫০টি ক্লাব বয়কট করেছে। এই কারণে ঘরোয়া ক্রিকেট প্রায় অচল অবস্থায় চলে গেছে। বয়কটকারীদের মধ্যে আছেন জাতীয় দলের তারকা ক্রিকেটার তামিম ইকবাল।

ফারুক আরও বলেন, “বিসিবিতে অস্থিরতা কমছেই না। সর্বশেষ বোর্ড মিটিংয়ের দিন ৪ পরিচালক পদত্যাগ করেছেন। সব মিলিয়ে বোর্ড থেকে ৭ পরিচালক পদত্যাগ করেছেন। আমার মনে হয়, বোর্ডের ভেতরে উদ্দেশ্যপ্রণোদিত বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে।”

ফারুকের মন্তব্য অনুযায়ী, নির্বাচনের আগে কিছু সাবেক ক্রিকেটার ও কর্মকর্তারা ভোট প্রভাবিত করতে রাতভর মিটিং করেছেন। তিনি উল্লেখ করেন, বিষয়গুলো তিনি জানেন, কিন্তু নেপথ্য কার্যক্রমে কোনো অংশগ্রহণ করেননি।

ক্রিকেট বিশ্লেষকরা মনে করছেন, এই নির্বাচনের অনিয়ম ও বয়কট ভবিষ্যতের ঘরোয়া ক্রিকেট এবং জাতীয় দলের উন্নয়নে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ফারুক আহমেদের মন্তব্য বোর্ডের অস্থিরতা ও নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে