ঢাকা, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
Sharenews24

০৬ এপ্রিল দর পতনের শীর্ষ ১০ শেয়ার

২০২৬ এপ্রিল ০৬ ১৪:২৯:৩৪
০৬ এপ্রিল দর পতনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (০৬ এপ্রিল) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড । কোম্পানিটির শেয়ার দর ৪০ পয়সা বা ৯.৫২ শতাংশ কমেছে।

তথ্য অনুযায়ী, এদিন দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড । কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ৮০ পয়সা বা ৯.০৭ শতাংশ কমেছে।

তালিকায় যৌথভাবে তৃতীয় স্থানে থাকা ফারইস্ট ফাইন্যান্স , ফাস ফাইন্যান্স এবং পিপলস লিজিং এর শেয়ার দর ২০ পয়সা বা ৮.৭০ শতাংশ কমেছে।

এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে জিএসপি ফাইন্যান্স ৮.৩৩ শতাংশ, যৌথভাবে ইন্টারন্যাশনাল লিজিং ও প্রিমিয়ার লিজিং ৮.০০ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজ ৪.৫১ শতাংশ এবং জহিনটেক্স ইন্ডাস্ট্রিজ ৪.৩৫ শতাংশ কমেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে