ঢাকা, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
Sharenews24

হামের টিকা নিয়ে নতুন বার্তা যা বললেন স্বাস্থ্যমন্ত্রী

২০২৬ এপ্রিল ০৫ ০৮:৫৫:৫৯
হামের টিকা নিয়ে নতুন বার্তা যা বললেন স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় আজ রবিবার (৫ এপ্রিল) সকাল ৯টা থেকে দেশের ১৮টি জেলার ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার।

এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের হাম প্রতিরোধে টিকা প্রদান করা হবে।

গতকাল (৪ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল এ তথ্য জানান। তিনি বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান।

মন্ত্রী জানান, বরগুনা, পাবনা, চাঁদপুর, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, যশোরসহ মোট ১৮টি জেলার যেসব এলাকায় হামের প্রকোপ বেশি দেখা গেছে, সেগুলোকে এই বিশেষ কর্মসূচির জন্য নির্বাচন করা হয়েছে।

টিকাদান কর্মসূচির পাশাপাশি শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুলও প্রদান করা হবে। তবে অসুস্থ শিশুদের ক্ষেত্রে বিশেষভাবে এই ক্যাপসুল দেওয়া হবে বলে জানান তিনি।

এ বিষয়ে অভিভাবকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যারা আগে নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় হামের টিকা নিয়েছে, তারাও এই বিশেষ ক্যাম্পেইনে অংশ নিতে পারবে। একাধিকবার টিকা গ্রহণে কোনো ঝুঁকি নেই বলেও তিনি আশ্বস্ত করেন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেশের মোট ৩০টি হটস্পট উপজেলা বা পৌরসভা চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে বরগুনা সদর ও পৌরসভা এলাকায় সংক্রমণ তুলনামূলক বেশি, আর মাদারীপুর, নবাবগঞ্জ, মুন্সীগঞ্জ, ঝালকাঠি ও শরীয়তপুরসহ কিছু এলাকা নিম্ন ঝুঁকিতে রয়েছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে