ঢাকা, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
Sharenews24

প্রধানমন্ত্রীর দেশে ফেরা থেকে রাষ্ট্র পরিচালনায় প্রশ্ন তুললেন হাসনাত

২০২৬ এপ্রিল ০৪ ১৯:২২:২১
প্রধানমন্ত্রীর দেশে ফেরা থেকে রাষ্ট্র পরিচালনায় প্রশ্ন তুললেন হাসনাত

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান কি নিজের সিদ্ধান্তে দেশ পরিচালনা করতে পারছেন, নাকি নেপথ্যে অন্য কারও প্রভাব রয়েছে—এমন প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম-এ দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে হাসনাত আব্দুল্লাহ উল্লেখ করেন, গত ২৯ নভেম্বর তারেক রহমান বলেছিলেন—সংকটকালে পরিবারের সঙ্গে থাকার ইচ্ছা থাকলেও, তা বাস্তবায়নের ক্ষেত্রে তার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ সীমিত ছিল।

তিনি আরও প্রশ্ন তোলেন, তারেক রহমানের দেশে ফেরা কার সিদ্ধান্তের ওপর নির্ভর করেছে এবং সেই সিদ্ধান্তে অন্য কোনো পক্ষের প্রভাব ছিল কি না।

হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, ২৫ ডিসেম্বর তারেক রহমানের দেশে ফেরা এবং গুম ও মানবাধিকার সংশ্লিষ্ট অধ্যাদেশ বাতিলের পেছনে কারও প্রভাব ছিল কি না—তা নিয়েও প্রশ্ন রয়েছে।

তিনি বলেন, “দেশে ফেরার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যখন অন্যদের প্রভাবের ওপর নির্ভরশীল হতে পারে, তখন দেশ পরিচালনার ক্ষেত্রেও একই ধরনের প্রভাব রয়েছে কি না—সেটি জানার প্রয়োজন রয়েছে।”

তার মতে, তারেক রহমানের নিজের সিদ্ধান্ত ছাড়াও যাদের প্রভাব থাকতে পারে, তারা কারা—এ বিষয়টি স্পষ্ট হওয়া উচিত।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে