ঢাকা, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
Sharenews24

এপ্রিলে যেভাবে মিলতে পারে টানা ৫ দিনের ছুটি

২০২৬ এপ্রিল ০৪ ১৯:১৩:৪৭
এপ্রিলে যেভাবে মিলতে পারে টানা ৫ দিনের ছুটি

নিজস্ব প্রতিবেদক: ঈদুল ফিতর-এর দীর্ঘ ছুটি শেষে কর্মস্থলে ফিরছেন চাকরিজীবীরা। তবে এপ্রিল মাসেও তাদের জন্য রয়েছে টানা পাঁচ দিনের ছুটি উপভোগের সুযোগ।

আসছে পহেলা বৈশাখ উপলক্ষে ১৪ এপ্রিল (মঙ্গলবার) সরকারি ছুটি থাকবে। এর সঙ্গে যদি ১৫ ও ১৬ এপ্রিল (বুধবার ও বৃহস্পতিবার) ঐচ্ছিক ছুটি নেওয়া যায়, তাহলে সহজেই দীর্ঘ ছুটির সুযোগ তৈরি হবে।

এরপর ১৭ ও ১৮ এপ্রিল (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায়, মোট পাঁচ দিনের টানা অবকাশ উপভোগ করা সম্ভব।

অর্থাৎ মাত্র দুই দিনের ছুটি ব্যবস্থাপনা করলেই চাকরিজীবীরা টানা পাঁচ দিনের ছুটির সুবিধা পেতে পারেন।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে