ঢাকা, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
Sharenews24

ড. ইউনূসকে রাস্তায় নামার আহ্বান; রাজনীতিতে নতুন ঝড়

২০২৬ এপ্রিল ০৪ ১৮:৫৭:৩০
ড. ইউনূসকে রাস্তায় নামার আহ্বান; রাজনীতিতে নতুন ঝড়

নিজস্ব প্রতিবেদক: শনিবার (৪ এপ্রিল) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি ১১ দলীয় ঐক্যজোটের সঙ্গে রাজপথে আন্দোলনে যোগ দিতে ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানান।

নাহিদ ইসলাম বলেন, সংসদে গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিলের ঘটনায় অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা জরুরি। তিনি অভিযোগ করেন, পরিকল্পিতভাবে বিএনপিকে ক্ষমতায় এনে সরকারের উপদেষ্টারা নিজেদের দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন।

তিনি জোর দিয়ে বলেন, সাম্প্রতিক পরিস্থিতিতে ড. ইউনূসের অবস্থান স্পষ্ট করা প্রয়োজন এবং তাকে এ বিষয়ে প্রকাশ্যে কথা বলা উচিত।

নাহিদ ইসলাম আরও বলেন, “এখন তারা নিজেদের কাজে সরে যাবে—এটা হতে পারে না। আমি ড. মুহাম্মদ ইউনূসকে রাজপথে নামার আহ্বান জানাচ্ছি।”

অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার মতে, সামনে অর্থনৈতিক মন্দার আশঙ্কা রয়েছে এবং সরকার জনগণের পক্ষে অবস্থান না নিলে টিকে থাকা কঠিন হবে।

তিনি দাবি করেন, বর্তমান পরিস্থিতি হঠাৎ সৃষ্টি হয়নি; বরং ৫ আগস্ট থেকেই এর সূত্রপাত। সংস্কারের পরিবর্তে বিএনপি নির্বাচনকে অগ্রাধিকার দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, জুলাই সনদ অনুযায়ী গণভোট হয়নি এবং গুম প্রতিরোধ, জাতীয় মানবাধিকার ও সচিবালয় সংক্রান্ত গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো বাতিলের উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, বিএনপির অনেক নেতাই অতীতে গুমের শিকার হলেও, গুম প্রতিরোধে প্রণীত আইন বাতিলের চেষ্টা করা হচ্ছে, যা উদ্বেগজনক।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে