ঢাকা, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Sharenews24

১১ দলীয় জোটের নতুন কর্মসূচি ঘোষণা

২০২৬ এপ্রিল ০২ ১৫:৩৭:০৭
১১ দলীয় জোটের নতুন কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের ফল অনুযায়ী সংবিধান সংস্কারের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় জোট। এর অংশ হিসেবে আগামী ৪ এপ্রিল রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাজধানীর গুলশানে অনুষ্ঠিত জোটের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান জোটের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

তিনি অভিযোগ করেন, সরকার প্রকৃত সংস্কার প্রক্রিয়াকে আড়াল করে কেবল সংবিধানের আংশিক সংশোধনের দিকে এগোচ্ছে। তার ভাষ্য অনুযায়ী, এ ধরনের পদক্ষেপ দেশের গণতান্ত্রিক কাঠামোর জন্য উদ্বেগজনক।

হামিদুর রহমান আযাদ বলেন, জোটের নেতারা মনে করছেন, দাবি আদায়ে রাজপথের আন্দোলনের বিকল্প নেই। সেই বিবেচনায় আগামী শনিবার বিকেলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, কর্মসূচি ও পরবর্তী রাজনৈতিক করণীয় নির্ধারণে আগামী মঙ্গলবার (৭ এপ্রিল) জোটের শীর্ষ নেতাদের আরেকটি বৈঠক অনুষ্ঠিত হবে।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে