ঢাকা, বুধবার, ১ এপ্রিল ২০২৬
Sharenews24

সংসদে প্রথমবার প্রশ্নের মুখে প্রধানমন্ত্রী

২০২৬ এপ্রিল ০১ ১৩:৫৫:১৯
সংসদে প্রথমবার প্রশ্নের মুখে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদে প্রথমবারের মতো সংসদ সদস্যদের প্রশ্নের উত্তর দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১ এপ্রিল) এ জন্য ৩০ মিনিট সময় বরাদ্দ রাখা হয়েছে। বাংলাদেশ সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে প্রধানমন্ত্রীর জন্য সংসদে নির্দিষ্ট প্রশ্নোত্তর পর্ব চালুর প্রস্তাব উত্থাপন করা হয়। সংসদের মুলতবি অধিবেশনে এক সংসদ সদস্য এই প্রস্তাব দেন।

প্রস্তাবে উল্লেখ করা হয়, সপ্তাহের একটি নির্দিষ্ট দিন—বিশেষ করে বুধবার—প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তরের জন্য নির্ধারণ করা হলে সংসদীয় কার্যক্রম আরও সুসংগঠিত হবে।

এ বিষয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ প্রশ্নটি রেফার করার নির্দেশ দেন এবং পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান।

সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আজকের কার্যতালিকায় প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তরের জন্য ৩০ মিনিট অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দেবেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে