ঢাকা, বুধবার, ১ এপ্রিল ২০২৬
Sharenews24

যে কারণে ভিসা বাতিল হলো মিজানুর রহমান আজহারীর

২০২৬ এপ্রিল ০১ ১১:৫১:০৭
যে কারণে ভিসা বাতিল হলো মিজানুর রহমান আজহারীর

নিজস্ব প্রতিবেদক : অস্ট্রেলিয়ায় বক্তৃতা দেওয়ার সময় আডলফ হিটলার-এর প্রশংসা করার অভিযোগে বাংলাদেশের জনপ্রিয় ধর্মীয় বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারি-র ভিসা বাতিল করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডেইলি মেইল।

প্রতিবেদনে বলা হয়, অনলাইনে বিপুল অনুসারী থাকা আজহারি ‘বিশ্বাসের উত্তরাধিকার’ শীর্ষক সিরিজের অংশ হিসেবে ইস্টার উপলক্ষে অস্ট্রেলিয়া সফরে ছিলেন। তার সফরসূচিতে ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরা অন্তর্ভুক্ত ছিল।

জানা গেছে, মঙ্গলবার তার ভিসা বাতিল করা হয় এবং বর্তমানে তিনি দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন।

অভিযোগ অনুযায়ী, এক বক্তৃতায় তিনি হিটলারকে ইহুদিদের জন্য ‘ঐশ্বরিক শাস্তি’ হিসেবে উল্লেখ করেন। এছাড়া ইহুদিদের বিরুদ্ধে একাধিক বিতর্কিত মন্তব্য করেছেন বলেও প্রতিবেদনে বলা হয়েছে।

এদিকে, অস্ট্রেলিয়ার লিবারেল সিনেটর জোনাথন ডুনিয়াম জানান, আজহারির আগমন নিয়ে বিভিন্ন গোষ্ঠী আগেই সংসদ সদস্যদের সতর্ক করেছিল। তিনি বলেন, বিষয়টি নিয়ে মন্ত্রীসহ একাধিক সংসদ সদস্যের কাছে বিভিন্ন সংগঠন থেকে যোগাযোগ করা হয়েছিল।

আজহারির বক্তৃতা সফর ব্রিসবেনে শুরু হওয়ার পর মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরায় অনুষ্ঠানের কথা থাকলেও ভিসা বাতিলের কারণে তা অনিশ্চিত হয়ে পড়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে