ঢাকা, বুধবার, ১ এপ্রিল ২০২৬
Sharenews24

স্থিতিশীল আউটলুক বজায় রেখেছে দুই কোম্পানি

২০২৬ এপ্রিল ০১ ১১:৩২:০৬
স্থিতিশীল আউটলুক বজায় রেখেছে দুই কোম্পানি

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি সাইহাম কটন মিলস লিমিটেড (SAIHAMCOT) এবং সামিট অ্যালায়েন্স পোর্টের (SAPORTL) সর্বশেষ ক্রেডিট রেটিং প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (CRAB) সাইহাম কটন মিলসের জন্য দীর্ঘমেয়াদি ঋণে ‘এ১ (এলআর)’ এবং স্বল্পমেয়াদি ঋণে ‘এসটি-৩’ রেটিং নির্ধারণ করেছে। কোম্পানিটির রেটিং আউটলুক ‘স্থিতিশীল’ রাখা হয়েছে।

এই রেটিং নির্ধারণে ৩০ জুন ২০২৫, ৩০ জুন ২০২৪ এবং ৩০ জুন ২০২৩ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত প্রাসঙ্গিক গুণগত ও পরিমাণগত তথ্য বিবেচনায় নেওয়া হয়েছে।

অন্যদিকে, সামিট অ্যালায়েন্স পোর্টের ক্ষেত্রে দীর্ঘমেয়াদি ঋণে ‘এএ২ (এলআর)’ এবং স্বল্পমেয়াদি ঋণে ‘এসটি-২’ রেটিং দিয়েছে সংস্থাটি। এ কোম্পানির আউটলুকও ‘স্থিতিশীল’ রাখা হয়েছে।

সামিট অ্যালায়েন্স পোর্টের রেটিং নির্ধারণে ৩০ জুন ২০২৫, ২০২৪ ও ২০২৩ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত ব্যাংক দায় এবং অন্যান্য প্রাসঙ্গিক গুণগত ও পরিমাণগত তথ্য বিবেচনায় নেওয়া হয়েছে।

সর্বশেষ এই মূল্যায়নে দুই কোম্পানির আর্থিক অবস্থান স্থিতিশীল রয়েছে বলে প্রতিফলিত হয়েছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে