ঢাকা, বুধবার, ১ এপ্রিল ২০২৬
Sharenews24

অনলাইন ক্লাস নিয়ে ক্ষোভে ফুঁসছে অভিভাবকরা—দিলেন ৪ চমকপ্রদ প্রস্তাব

২০২৬ এপ্রিল ০১ ১১:১৪:০৮
অনলাইন ক্লাস নিয়ে ক্ষোভে ফুঁসছে অভিভাবকরা—দিলেন ৪ চমকপ্রদ প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালুর সম্ভাব্য সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইংলিশ মিডিয়াম স্কুল পেরেন্টস ফোরাম।

সংগঠনটির সভাপতি এ কে এম আশরাফুল হক এক বিবৃতিতে বলেন, অনলাইন ক্লাস চালু হলে অভিভাবকদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ পড়বে। বর্তমান দ্রব্যমূল্যের বাজারে উচ্চগতির ইন্টারনেট ও ডিভাইসের খরচ বহন করা অনেক পরিবারের জন্য কঠিন হয়ে উঠবে।

তিনি আরও বলেন, কর্মজীবী অভিভাবকদের জন্য সন্তানদের অনলাইন ক্লাস তদারকি করাও প্রায় অসম্ভব।বিবৃতিতে অনলাইন ক্লাসের পরিবর্তে পড়াশোনার ক্ষতি না করে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য চারটি বিকল্প প্রস্তাব তুলে ধরা হয়েছে।

প্রস্তাবগুলো হলো—সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালুর ‘৩+৩ মডেল’ বাতিল করা

সপ্তাহে চার দিন সশরীরে (অফলাইন) ক্লাস চালু রাখা এবং বাকি তিন দিন সম্পূর্ণ ছুটি রাখা

প্রয়োজনে প্রতিদিনের ক্লাসের সময় বা কার্যঘণ্টা কিছুটা কমানো

শ্রেণিকক্ষে এসির ব্যবহার নিয়ন্ত্রণ এবং প্রাকৃতিক আলো-বাতাসের ব্যবহার বাড়ানো

পেরেন্টস ফোরাম মনে করে, এসব পদক্ষেপ গ্রহণ করলে যাতায়াত ও প্রতিষ্ঠানের বিদ্যুৎ—উভয়ই সাশ্রয় সম্ভব হবে, পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনাও স্বাভাবিক রাখা যাবে।

বিবৃতিতে আরও বলা হয়, বিদ্যুৎ সাশ্রয়ের নামে কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষাজীবন ঝুঁকির মুখে ফেলা উচিত নয়।

এদিকে সামনে ইংরেজি মাধ্যম স্কুলগুলোর ‘ও’ লেভেল ও ‘এ’ লেভেল পরীক্ষা এবং মে মাসে সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের সেশন ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এমন গুরুত্বপূর্ণ সময়ে সশরীরে ক্লাস বন্ধ হলে শিক্ষার্থীদের প্রস্তুতিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অভিভাবকরা।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে