ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
Sharenews24

ড. ইউনূসকে নিজের লেখা বই উপহার দিলেন আবিদুল ইসলাম

২০২৬ মার্চ ৩১ ১৯:২২:২৯
ড. ইউনূসকে নিজের লেখা বই উপহার দিলেন আবিদুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক : ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান মঙ্গলবার (৩১ মার্চ) অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা এবং নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

এ সময় তিনি ড. ইউনূসকে তার লেখা বই ‘স্ফুলিঙ্গ থেকে দাবানল’ উপহার দেন। বইটি চব্বিশের গণ-অভ্যুত্থান এবং আন্দোলনের স্মারক হিসেবে রচিত।

ড. ইউনূস বইটি উপহার হিসেবে পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং আবিদুলকে ধন্যবাদ জানান। বইটির উৎসর্গপত্রে আবিদুল লিখেছেন: "শ্রদ্ধেয় ড. মুহাম্মদ ইউনূস স্যার, চব্বিশের অভ্যুত্থানের এই স্মারক আপনার প্রতি আমার শ্রদ্ধার্ঘ্য।"

ইউনূস সেন্টারের ভেরিফায়েড ফেসবুক পেজে এই সাক্ষাতের ছবি ও তথ্য প্রকাশিত হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে