ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
Sharenews24

শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিনের ছুটি

২০২৬ মার্চ ৩১ ১৬:২৬:৩১
শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিনের ছুটি

নিজস্ব প্রতিবেদক : খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। আগামী রোববার (৫ এপ্রিল) শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এর আগে সাপ্তাহিক ছুটি হিসেবে শুক্র ও শনিবার বন্ধ থাকায় মিলিয়ে মোট তিন দিনের ছুটি ভোগ করবেন সংশ্লিষ্টরা।

এরই মধ্যে সরকার জ্বালানি সংকট মোকাবেলায় শিক্ষাপ্রতিষ্ঠানে বিকল্প ব্যবস্থা হিসেবে অনলাইন ক্লাস চালুর বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ বিষয়ে আগামী বৃহস্পতিবার মন্ত্রিপরিষদের বৈঠকে আলোচনা হতে পারে।

মঙ্গলবার (৩১ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী জানান, বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে স্কুল পর্যায়ে অনলাইন ও সশরীরে ক্লাসের সমন্বিত ব্যবস্থা চালুর বিষয়ে আলোচনা চলছে। বিষয়টি মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপন করা হবে এবং সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

যদি অনলাইন ক্লাস চালুর প্রস্তাব অনুমোদন পায়, তাহলে টানা তিন দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ভার্চুয়াল ক্লাস শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি শিক্ষাব্যবস্থা সচল রাখাও সম্ভব হবে।

খ্রিস্টান ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, গুড ফ্রাইডেতে ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করার পর তৃতীয় দিনে পুনরুত্থিত হন। এই পুনরুত্থানের ঘটনাকেই স্মরণ করে প্রতি বছর ইস্টার সানডে উদযাপন করা হয়, যা খ্রিস্টানদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে