ঢাকা, রবিবার, ২৯ মার্চ ২০২৬
Sharenews24

যোগদানের ৪ দিনের মাথায় ওসি প্রত্যাহার

২০২৬ মার্চ ২৯ ১৭:০৮:৪৭
যোগদানের ৪ দিনের মাথায় ওসি প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক : মাদারীপুরের শিবচর থানায় যোগদানের মাত্র চার দিনের মাথায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন সেরনিয়াবাত-কে প্রত্যাহার করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) তাকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

জানা গেছে, গত ২৪ মার্চ তিনি শিবচর থানায় ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তবে দায়িত্ব নেওয়ার মাত্র চার দিনের মধ্যেই এই আকস্মিক সিদ্ধান্ত নেওয়া হয়, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছে।

এ বিষয়ে মো. সালাহ উদ্দীন কাদের জানান, স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবেই তাকে প্রত্যাহার করা হয়েছে। তবে হঠাৎ এই সিদ্ধান্তের পেছনে নির্দিষ্ট কোনো কারণ প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, আমির হোসেন সেরনিয়াবাত এর আগে দীর্ঘদিন শিবচর থানায় উপপরিদর্শক এবং পরে পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে