ঢাকা, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
Sharenews24

অস্ট্রেলিয়ার ক্ষোভ প্রকাশ, ট্রাম্পের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া

২০২৬ মার্চ ২৭ ১১:০৯:২৬
অস্ট্রেলিয়ার ক্ষোভ প্রকাশ, ট্রাম্পের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া

নিজস্ব প্রতিবেদক : মধ্যপ্রাচ্যে ইরান-ইসরাইল সংঘাত নিয়ে অস্ট্রেলিয়ার ভূমিকা প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–এর সমালোচনার জবাবে সরাসরি প্রতিক্রিয়া জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ।

শুক্রবার (২৭ মার্চ) ক্যানবেরায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, যুক্তরাষ্ট্র বা প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে আসা কোনো অনুরোধই অস্ট্রেলিয়া প্রত্যাখ্যান করেনি। বরং এই সংঘাত শুরুর আগে যুক্তরাষ্ট্র ও ইসরাইল মিত্র দেশ হিসেবে অস্ট্রেলিয়ার সঙ্গে কোনো আলোচনা করেনি।

সম্প্রতি এক ক্যাবিনেট বৈঠকে ট্রাম্প অস্ট্রেলিয়ার ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, দেশটির প্রতিক্রিয়া প্রত্যাশিত ছিল না। এর জবাবে অ্যালবানিজ বলেন, হোয়াইট হাউসের সঙ্গে তার গঠনমূলক সম্পর্ক রয়েছে, তবে ইরানের ওপর হামলার সিদ্ধান্ত নেওয়ার সময় অস্ট্রেলিয়াকে অন্ধকারে রাখা হয়েছিল।

তিনি আরও বলেন, এই সামরিক পদক্ষেপ নেওয়ার আগে অস্ট্রেলিয়ার সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি, যা সম্পূর্ণ যুক্তরাষ্ট্রের নিজস্ব সিদ্ধান্ত। অস্ট্রেলিয়ার দায়িত্ব কেবল নিজেদের সিদ্ধান্তের জবাবদিহি করা।

এর আগে সংযুক্ত আরব আমিরাতের অনুরোধে অস্ট্রেলিয়া ইরান–এর ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় একটি ‘ই-৭এ ওয়েজটেইল’ নজরদারি বিমান পাঠায়। তবে হরমুজ প্রণালিতে তেলের ট্যাঙ্কার পাহারায় সরাসরি অংশ নেওয়ার বিষয়ে শুরুতে কিছুটা দ্বিধায় ছিল দেশটি।

পরবর্তীতে তেলের দাম বৃদ্ধি পাওয়ায় পণ্যবাহী জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে ২২টি দেশের একটি জোটে যোগ দেয় অস্ট্রেলিয়া। প্রধানমন্ত্রী অ্যালবানিজ জোর দিয়ে বলেন, এখন পর্যন্ত যেসব সুনির্দিষ্ট অনুরোধ তাদের কাছে এসেছে, তার প্রতিটিই বাস্তবায়ন করা হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে