ঢাকা, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
Sharenews24

বাজুসের নতুন ঘোষণা—সোনার দামে বড় পরিবর্তন

২০২৬ মার্চ ২৭ ১০:৪৭:০২
বাজুসের নতুন ঘোষণা—সোনার দামে বড় পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক : দেশের বাজারে আবারও সোনার দাম কমেছে। এবার প্রতি ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা।

শুক্রবার (২৭ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এই দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড)-এর দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী—

২২ ক্যারেট: ২,৩৪,৮৫৫ টাকা প্রতি ভরি

২১ ক্যারেট: ২,২৪,১৮২ টাকা

১৮ ক্যারেট: ১,৯২,১৬৪ টাকা

সনাতন পদ্ধতি: ১,৫৬,৪৭৩ টাকা

উল্লেখ্য, এর আগে গত ২৫ মার্চও সোনার দাম কমানো হয়েছিল। সেদিন ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে